বাংলা সাহিত্য • বাংলাদেশের সাহিত্য • প্রিলিমিনারি • ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা সাহিত্য প্রশ্ন

'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন-

  1. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

  2. মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ

  3. মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ

  4. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

উত্তর ও ব্যাখ্যা

কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্যোক্তা ও লেখক ছিলেন কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ। তাঁরা 'শিখা' পত্রিকার মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলন পরিচালনা করেছিলেন।
একই ধরনের প্রশ্ন: বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান কারিগর কে ছিলেন? উত্তর: কাজী আবদুল ওদুদ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন