পদার্থ বিজ্ঞান • চল বিদ্যুৎ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২০

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে?

  1. কাচ

  2. সিলিকন

  3. অ্যালুমিনিয়াম

  4. জার্মেনিয়াম

উত্তর ও ব্যাখ্যা

অ্যালুমিনিয়াম

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: অ্যালুমিনিয়াম একটি ধাতু যা ভালো বিদ্যুৎ পরিবাহী। পরিবাহী পদার্থের পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো শিথিলভাবে আবদ্ধ থাকে, ফলে এরা পদার্থের অভ্যন্তরে মুক্তভাবে চলাচল করতে পারে। অপরদিকে কাচ অপরিবাহী এবং সিলিকন ও জার্মেনিয়াম হলো অর্ধপরিবাহী (semiconductor)।

একই ধরনের প্রশ্ন:
১. দুটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের নাম লেখ।
উত্তর: সিলিকন (Si) ও জার্মেনিয়াম (Ge)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন