পদার্থ বিজ্ঞান • স্থির বিদ্যুৎ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২০
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
- ক
অ্যামিটার
- খ
গ্যালভানোমিটার
- গ
তড়িৎবীক্ষণ
- ঘ
যন্ত্রভোস্টমিটার
উত্তর ও ব্যাখ্যা
গ
তড়িৎবীক্ষণ
ব্যাখ্যা
স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের (Electroscope) সাহায্যে কোনো বস্তুতে আধানের বা চার্জের উপস্থিতি এবং সেই আধান ধনাত্মক নাকি ঋণাত্মক (আধানের প্রকৃতি) তা নির্ণয় করা যায়। অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ এবং গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের উপস্থিতি মাপা হয়।
একই ধরনের প্রশ্ন:
১. বর্তনীতে খুব ক্ষুদ্র মানের তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: গ্যালভানোমিটার।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও