English Language • Tense • প্রিলিমিনারি • ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
English Language প্রশ্ন
Identify the right tense: 'My father _____ before I came'.
- ক
would be leaving
- খ
had been leaving
- গ
had left
- ঘ
will leave
উত্তর ও ব্যাখ্যা
had left
ব্যাখ্যা
অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে ঘটেছিল তার ক্ষেত্রে Past Perfect Tense (had + past participle form of verb) বসে এবং যেটি পরে ঘটেছিল তার ক্ষেত্রে Simple Past Tense বসে। এখানে 'I came' (Simple Past) এর পূর্বেই বাবার চলে যাওয়ার কাজটি সম্পন্ন হয়েছিল। তাই শূন্যস্থানে Past Perfect Tense অনুযায়ী 'had left' বসবে।
মনে রাখার কৌশল: 'Before' এর আগে Past Perfect Tense এবং 'After' এর পরে Past Perfect Tense বসে।
একই ধরনের প্রশ্ন:
১. The train ____ before we reached the station. - had left
২. The doctor came after the patient ____. - had died
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও