বাংলাদেশ বিষয়াবলি • ভাষা আন্দোলন • প্রিলিমিনারি • ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—

  1. ১৯৪৮ সালে

  2. ১৯৫০ সালে

  3. ১৯৫২ সালে

  4. ১৯৫৪ সালে

উত্তর ও ব্যাখ্যা

১৯৫২ সালে

ব্যাখ্যা

১৯৫২ সালের ৩০ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পুনরায় 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা' ঘোষণা করলে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে ৩১ জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে কাজী গোলাম মাহবুবের আহ্বায়কত্বে 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়।

একই ধরনের প্রশ্ন:
১. ১৯৪৮ সালে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? - উত্তর: শামসুল আলম।
২. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয়? - উত্তর: ৩১ জানুয়ারি ১৯৫২।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন