গাণিতিক যুক্তি • বীজগণিত • প্রিলিমিনারি • ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

গাণিতিক যুক্তি প্রশ্ন

0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

  1. 96

  2. 120

  3. 24

  4. 144

উত্তর ও ব্যাখ্যা

96

ব্যাখ্যা

দেওয়া আছে অংকগুলি: ০, ১, ২, ৩, ৪ (মোট ৫টি অংক)।
পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে হলে প্রথম স্থানটিতে (অজুথের ঘরে) '০' বসানো যাবে না। কারণ প্রথমে ০ বসালে সংখ্যাটি চার অংকের হয়ে যাবে।

ধাপ ১: প্রথম স্থানে ০ বাদে বাকি ৪টি অংকের (১, ২, ৩, ৪) যেকোনো ১টি বসানো যাবে। অর্থাৎ প্রথম স্থানটি পূরণ করা যায় 4P1=^4P_1 = ৪ উপায়ে।

ধাপ ২: প্রথম স্থানটি পূরণের পর বাকি ৪টি স্থান (হাজার, শতক, দশক ও একক) বাকি ৪টি অংক (০ সহ) দ্বারা পূরণ করা যাবে 4!4! বা ২৪ উপায়ে।

ধাপ ৩: মোট অর্থপূর্ণ সংখ্যা = ×২৪=৯৬৪ \times ২৪ = ৯৬টি।

বিকল্প পদ্ধতি: ৫টি অংক দিয়ে মোট বিন্যাস সংখ্যা = !=১২০৫! = ১২০। এদের মধ্যে ০ প্রথমে থাকা বিন্যাস সংখ্যা = !=২৪৪! = ২৪
অতএব, অর্থপূর্ণ পাঁচ অংকের সংখ্যা = ১২০২৪=৯৬১২০ - ২৪ = ৯৬টি।

একই ধরনের প্রশ্ন:
১. ৫, ৬, ৭, ৮, ০ অংকগুলি দ্বারা ৫ অংকের কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা সম্ভব?
উত্তর: ৯৬টি (একই নিয়মে, ১২০২৪=৯৬১২০ - ২৪ = ৯৬)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন