নৈতিকতা ও সুশাসন • দুর্নীতি প্রতিরোধ • প্রিলিমিনারি • ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
নৈতিকতা ও সুশাসন প্রশ্ন
বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-
- ক
১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
- খ
২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
- গ
২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
- ঘ
উপরের সবগুলােতে
উত্তর ও ব্যাখ্যা
উপরের সবগুলােতে
ব্যাখ্যা
বাংলাদেশে দুর্নীতিকে প্রতিরোধ ও দণ্ডনীয় করার জন্য বিভিন্ন আইন ও বিধিমালা রয়েছে। ১৮৬০ সালের দণ্ডবিধিতে (Penal Code) সরকারি কর্মচারীদের ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত অপরাধের সাজার বিধান রয়েছে, ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনে দুর্নীতি প্রতিরোধ ও তদন্তের রূপরেখা দেওয়া হয়েছে এবং ২০১৮ সালের সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতেও অসদাচরণ ও দুর্নীতির জন্য বিভাগীয় শাস্তির বিধান রয়েছে। তাই উল্লেখিত সবকটি বিধানেই দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে।
একই ধরনের প্রশ্ন:
১. দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন কত সালে পাস হয়? (উত্তর: ২০০৪ সালে)
২. দুর্নীতি দমন কমিশন (দুদক) কেমন প্রতিষ্ঠান? (উত্তর: স্বাধীন ও সংবিধিবদ্ধ সংস্থা)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও