বাংলাদেশ বিষয়াবলি • প্রিলিমিনারি • ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন
'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক—
- ক
শেখ মুজিবুর রহমান
- খ
শামছুল হক
- গ
আতাউর রহমান খান
- ঘ
আবুল হাশিম
উত্তর ও ব্যাখ্যা
খ
শামছুল হক
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের 'রোজ গার্ডেন'-এ 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামছুল হক। শেখ মুজিবুর রহমান তখন কারাবন্দী অবস্থায় প্রথম যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন।
একই ধরনের প্রশ্ন:
১. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? - উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
২. আওয়ামী মুসলিম লীগ থেকে কত সালে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়? - উত্তর: ১৯৫৫ সালে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও