সাধারণ বিজ্ঞান • বল, গতি ও শক্তি • বিশেষ BCS • ২৩ তম বিশেষ বিসিএস [মুক্তিযোদ্ধার সন্তান]
সাধারণ বিজ্ঞান প্রশ্ন
আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
- ক
মেঘ উত্তম তাপ পরিবাহক
- খ
সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
- গ
বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
- ঘ
মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
উত্তর ও ব্যাখ্যা
ঘ
মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ দীর্ঘতরঙ্গ বা অবলোহিত (Infrared) রশ্মি হিসেবে মহাকাশে বেরিয়ে যেতে চায়। মেঘলা রাতে মেঘ একটি স্তরের মতো কাজ করে যা এই বিকীর্ণ তাপকে বাধা দেয় এবং পৃথিবীতেই আটকে রাখে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় ও গরম অনুভূত হয়। একে গ্রিনহাউস প্রভাবের সাথে তুলনা করা যায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও