বিশেষ BCS • ২৩ তম বিশেষ বিসিএস [মুক্তিযোদ্ধার সন্তান]
প্রশ্ন ও সমাধান
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
- ক
মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
- খ
মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
- গ
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
- ঘ
মাটির পাত্র তাপ কুপরিবাহী
উত্তর ও ব্যাখ্যা
গ
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: মাটির পাত্র ছিদ্রযুক্ত (porous) হয়। এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে অল্প পরিমাণ পানি পাত্রের গায়ে চুইয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ পাত্র ও পাত্রের ভেতরকার পানি থেকে গৃহীত হয়। ফলে পানি তাপ হারিয়ে শীতল থাকে।
একই ধরনের প্রশ্ন: ঘামলে শরীর ঠান্ডা লাগে কেন? উত্তর: ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহ থেকে সুপ্ততাপ শোষণ করে নেয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও