বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

সারাংশ/ সারমর্ম

3.1.

সারাংশ লেখো: অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।Question

3.2.

সারমর্ম লেখো: শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে। চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে,-সেও অতি নির্বোধ, অধম। খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে, কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

উত্তর ও ব্যাখ্যা

৩.১
সারাংশ: অভাব আছে বলেই জগৎ বৈচিত্র্যময় ও কর্মচঞ্চল। অভাব পূরণের তাগিদেই মানুষ উদ্যমী হয়, আর মহৎ মানুষেরা অন্যের অভাব দূর করতে ব্যস্ত থাকেন। এভাবে অভাব থেকেই সেবাধর্মের জন্ম হয়েছে, আর সেবার মাধ্যমেই মানুষের মনুষ্যত্ব সার্থক হয়।

৩.২ সারমর্ম: শৈশবে যে সদুপদেশ গ্রহণ করে না, জীবনে তার মূর্খতা ঘোচে না। উপযুক্ত সময়ে কাজ না করে পরে ফল আশা করা নির্বুদ্ধিতা, যেমন চৈত্রে জমি চাষ না করলে হেমন্তে ধান পাওয়া যায় না। সময়ের কাজ সময়ে না করলে সুযোগ হারিয়ে যায়, আর হারানো সময় ফিরে আসে না। তাই সময় থাকতে সঠিক কাজ করা উচিত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন