পদার্থ বিজ্ঞান ১ম পত্র • আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় • SUST-A-Unit

পদার্থ বিজ্ঞান ১ম পত্র প্রশ্ন

একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে 0.5 atm, 1 atm এবং 2 atm সবগুলো চাপেই গ্যাসটির আয়তন ও তাপমাত্রা কমার সাথে সাথে সরলরৈখিকভাবে কমে যায়। কত তাপমাত্রায় সরলরেখাগুলো তিনটি চাপেই একই বিন্দুতে মিলিত হবে?

  1. 0° C

  2. 0 K

  3. -273K

  4. 0° F

উত্তর ও ব্যাখ্যা

0 K

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: চালর্সের সূত্রানুযায়ী আদর্শ গ্যাসের আয়তন পরম শূন্য তাপমাত্রায় (0 K বা -273.15°C) শূন্য হয়ে যায়। যেকোনো চাপে গ্যাসের সমীকরণ V = nRT/P নির্দেশ করে যে, যখন T = 0 K হবে, তখন সব চাপের ক্ষেত্রেই আয়তন V = 0 হবে। তাই সরলরেখাগুলো -273°C তাপমাত্রায় একই বিন্দুতে মিলিত হবে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন