বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

3.

সারাংশ লেখো: (ক) বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে। অথবা, সারমর্ম লেখো: (খ) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদুর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর! রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

বিদ্যা মূল্যবান সম্পদ, কিন্তু চরিত্র তার চেয়েও মূল্যবান। তাই শুধু বিদ্বান হওয়ার কারণে কেউ সম্মান পাওয়ার যোগ্য হয় না। চরিত্রহীন লোক যত বিদ্যাই অর্জন করুক, তার সঙ্গ ত্যাগ করাই উচিত। মণিযুক্ত বিষধর সাপের কাছে যেমন কেউ মণির লোভে যায় না, তেমনি বিদ্বান দুর্জনের কাছেও বিদ্যা লাভের জন্য যাওয়া সমীচীন নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন