Sylhet Board সিলেট বোর্ড ২০২৫
673টি প্রশ্ন
- 351.
(i) "নাই কিরে সুখ? নাই কিরে সুখ? এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলি কি নর জনম লয়?"(ii) "কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর-অঙ্গন সংসার এই, যাও বীরবেশে কর গিয়ে রণ যে জিনিবে সুখ লভিবে সে-ই।"
- 352.
বুধার মগজ ভরে কী খেলে?
- 353.
"বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা, পদ্মা ও মেঘনা, বহিছে যাহার চরণ চুমি।……………………..হৃদয় আমার বাংলার লাগি, যে দেশেই থাকি সদা থাকে জাগি, স্বর্গ হতেও শ্রেষ্ঠ সে আমার বাংলা আমার অমিয় ধারা।"
- 354.
'সেই দিন এই মাঠ' কবিতায় কী চিরকাল বেঁচে থাকবে?
- 355.
(i)"এই পবিত্র বাংলাদেশবাঙালির—আমাদের।দিয়া প্রহারে ধনঞ্জয়ভাঙা আমরা, করি না ভয়যত পরদেশি দস্যু ডাকাতআমাদের গামাদের।" (ii)"মাগো, ভাবনা কেনআমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলেতবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানিতোমার ভয় নেই, মাআমরা প্রতিবাদ করতে জানি।"
- 356.
হযরত মুহাম্মদ (স.) এর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ কোনটি?
- 357.
একটি সন্ত্রাসী দল এলাকার বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। চাঁদা না দিলে দোকানে হামলা ও লুটপাট করে। অভিযোগ পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আরাফাত দীর্ঘদিন সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ রেখে চাঁদা আদায়ের সময় হাতে-নাতে পুরো সন্ত্রাসী দলকে গ্রেফতার করেন।
- 358.
তাহেরা নদীতে ঝাঁপ দিতে চেয়েছিল কেন?
- 359.
কোভিড-১৯ এর সময় অল্প দিনের ব্যবধানে একে একে বাবা-মা ও একমাত্র বোনকে হারিয়ে একেবারে একা হয়ে পড়ে কিশোর তামিম। প্রথমে ভেঙে পড়লেও পরে ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠে সে। দেখাশোনা করার কোনো লোক না থাকায় তামিমের এক দূরসম্পর্কের খালা তাকে নিজের বাড়িতে নিয়ে যান। খালাতো ভাই-বোনেরা তাকে মুহূর্তেই আপন করে নেয়। খালার কাছে থেকেই তামিম পড়াশোনা চালিয়ে যায়।
- 360.
উদ্দীপকের ভাবের সঙ্গো 'রানার" কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
- 361.
উদ্দীপকের শিক্ষক জসিম উদ্দিন এবং 'রানার' কবিতার রানার উভয়ের চরিত্রে ফুটে উঠেছে-
i. সময়ানুবর্তিতা
ii. বিশ্বস্ততা
iii. দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক? - 362.
টানা ভারী বর্ষণে বাঁধ ভেঙে বন্যায় ক্ষেতের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিচলিত হয়ে পড়েন করিমগঞ্জের কৃষকরা। বন্যার হাত থেকে বাঁচার জন্য মাতব্বর রহিম সরদার নামকরা পীর মনোয়ার হাজীকে নিয়ে আসেন। কিন্তু করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন চৌধুরী বন্যা প্রতিরোধে পীরের উপর নির্ভর না করে এলাকার যুবকদের সংগঠিত করেন। বয়স্করা যখন বন্যা ঠেকাতে পীরের দ্বারস্থ হন, তখন মতিন চৌধুরীর নেতৃত্বে যুবকরা প্রাণপণে বাঁধ মেরামত করে বন্যা ঠেকানোর চেষ্টা করতে থাকেন।
- 363.
সুভাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি?
- 364.
ব্যাংক থেকে ঋণ নিয়ে জামান সাহেব একটি শিল্প কারখানা স্থাপন করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে,সময়মতো উৎপাদনে যেতে না পারায় তিনি 'যথাসময়ে ব্যাংক ঋণ শোধ করতে পারেননি। ফলে আইন অনুযায়ী ব্যাংক তাঁর কারখানা বাজেয়াপ্ত করার নোটিশ জারি করে। জামান সাহেবের ছোট ভাই সালাম ঘটনা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সালামের আর্থিক সাহায্য নিয়ে জামান সাহেব তার কারখানা রক্ষা করতে সক্ষম হন।
- 365.
'কাকতাড়ুয়া' উপন্যাসে 'জয় বাংলা' বলতে বলতে কে দৌড় দেয়?
- 366.
'বই পড়া' প্রবন্ধের লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন?
- 367.
"আর কী হে হবে দেখা' এই চরণে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
- 368.
উদ্দীপকের কলিমুল্লাহর মতের সঙ্গো 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি?
- 369.
উদ্দীপকের কলিমুল্লাহর চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে—
i. লেফাফাদুরস্তি
ii. মনুষ্যত্ববোধ
iii. মূল্যবোধ
নিচের কোনটি সঠিক? - 370.
কোনটি গীতি কবিতার বৈশিষ্ট্য?
- 371.
'জীবাত্মা অনিত্য নয়'-এর দ্বারা কবি বুঝিয়েছেন, জীবাত্মা
- 372.
'সুন্দরের তৃষ্ণা যার'-এ চরণে সুন্দরের প্রতি ঝরণার কী প্রকাশ পেয়েছে?
- 373.
'পল্লিজননী' কবিতায় বাঁশ বনে বসে কোন পাখি ডাকছে?
- 374.
উদ্দীপকের আলমগীরের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
- 375.
উদ্দীপকের আলমগীর সাহেব এবং 'বহিপীর' নাটকে উল্লিখিত চরিত্রের মধ্যে ফুটে উঠেছে-
i. নৈতিকতা
ii. মানবিকতা
iii. স্থিরবুদ্ধি
নিচের কোনটি সঠিক? - 376.
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোনটি কবির অস্তিত্বে গাঁথা?
- 377.
'বঙ্গবাণী' কবিতায় কাদের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন?
- 378.
'মা ঘাট থেকে আসে নি তো?'-দুর্গার এ কথার কী প্রকাশ পেয়েছে?
- 379.
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের লেখকের মতানুসারে কীভাবে শত বৎসরের কাজ একদিনে সম্পন্ন হবে?
- 380.
উদ্দীপকের ভাবের সাথে 'মানুষ' কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?
- 381.
উদ্দীপকের যে ভাব 'মানুষ' কবিতায় ফুটে উঠেছে—
i. মানবপ্রেম
ii. সাম্যবাদ
iii. শ্রেণিভেদ
নিচের কোনটি সঠিক? - 382.
'অপরাজেয় বাংলা' কোন জাতীয়নাম বিশেষ্য?
- 383.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:
1.1.
বইমেলা
1.2.
জাতীয় পতাকা
- 384.
নিচের কোন বাক্যটি আত্মবাচক সর্বনামের উদাহরণযুক্ত?
- 385.
যেকোনো একটি লেখো:
2.1.
মনে করো, তুমি ইশরাক। তুমি কুমিল্লার লাকসাম উপজেলার অধিবাসী। তোমার উপজেলায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
2.2.
মনে করো, তুমি রাফি। নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষাথী। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
- 386.
অবস্থাবাচক বিশেষণ কোনটি?
- 387.
যেকোনো একটি লেখো:
3.1.
সারাংশ লেখো:অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।
3.2.
সারমর্ম লেখো:কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর! রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
- 388.
ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কী তৈরি হয়?
- 389.
যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:
4.1.
দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
4.2.
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ-সম দহে।
- 390.
যৌগিক ক্রিয়া আছে কোন বাক্যে?
- 391.
যেকোনো একটি লেখো:
5.1.
মনে করো, তুমি সাকিফ। তুমি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি। তোমার এলাকার 'সড়কের দুরবস্থা' শিরোনামে যেকোনো দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।
5.2.
মনে করো, তুমি আলমাস। একটি দৈনিক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি। তোমার বিদ্যালয়ে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদনতৈরি করো।
- 392.
গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?
- 393.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
6.1.
বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ
6.2.
অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ
6.3.
কৃষিকাজে বিজ্ঞান
- 394.
'একটু ঘুরে আসুন না।'-বাক্যটিতে কোন ধরনের বিশেষণ ব্যবহৃত হয়েছে?
- 395.
নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি?
- 396.
পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কী বলে?
- 397.
কোন ধরনের যোজক একে অপরের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?
- 398.
যাক গে, ওসব কথা থাক্।-বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?
- 399.
নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
- 400.
'গবাক্ষ' শব্দের দ্বারা 'জানালা' বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?