বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

যেকোনো একটি লেখো:

2.1.

মনে করো, তুমি ইশরাক। তুমি কুমিল্লার লাকসাম উপজেলার অধিবাসী। তোমার উপজেলায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

2.2.

মনে করো, তুমি রাফি। নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষাথী। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর ও ব্যাখ্যা

(২.১) লাকসাম উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র

তারিখ: ১২ অক্টোবর, ২০২৬

বরাবর,
সম্পাদক
দৈনিক ইত্তেফাক
১ রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-১২০৩।

বিষয়: লাকসাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা সম্পর্কে পত্র।

জনাব,
আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান দুর্দশার কথা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনতে চাই। অনুগ্রহ করে চিঠিটি প্রকাশ করবেন।

লাকসাম উপজেলার হাজার হাজার মানুষ চিকিৎসাসেবার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। এখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স নেই। অনেক সময় চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকেন না। ওষুধের সরবরাহ অপ্রতুল, ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। যন্ত্রপাতি অকেজো ও পুরোনো, পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা নেই। ভবনের অবস্থাও জরাজীর্ণ, পরিচ্ছন্নতার অভাব স্পষ্ট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এর ফলে গরিব রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে শহরের হাসপাতালে যেতে বাধ্য হন, যা অনেকের পক্ষে কষ্টসাধ্য।

এ অবস্থার প্রতিকারে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন দ্রুত পর্যাপ্ত ডাক্তার, নার্স ও ওষুধ সরবরাহ করেন এবং ভবন ও যন্ত্রপাতি সংস্কার করেন।

বিনীত নিবেদক,
ইশরাক
লাকসাম, কুমিল্লা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন