Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৩
711টি প্রশ্ন
- 501.
এমন একটি দুর্যোগ রয়েছে যা নদী নালা ভরাট হওয়ার কারণে সৃষ্টি হয়। অপর একটি দুর্যোগ নাইট্রোজেন অক্সাইড, বাতাসের অক্সিজেন ও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে। অন্য আর একটি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যেখানে মাটির পানির পরিমাণ কমতে কমতে এমন হয় যে, সেখানে কোনো শস্য জন্মাতে পারে না।
- 502.
টুথপেস্টের উপাদান হলো-
i. বেকিং সোডা
ii. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
iii. টেট্রাসোডিয়াম পাইরোফসফেট
নিচের কোনটি সঠিক? - 503.
জামিল সাহেব সৌন্দর্য বৃদ্ধির জন্য লোহার তৈরি ঘড়ির চেইনের উপর স্বর্ণের প্রলেপ দিয়েছেন। তাঁর দুটি ফ্ল্যাটের একটিতে ১০০ ওয়াটের ৪টি ফ্যান, ৩৫ ওয়াটের ৫টি টিউব লাইট প্রতিদিন ৯ ঘণ্টা করে চলে। অন্যটিতে ৮০ ওয়াটের ৩টি ফ্যান, ২৫ ওয়াটের ৪টি এনার্জি বাল্ব প্রতিদিন ৮ ঘণ্টা করে চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭.৫০ টাকা।
- 504.
ইদানীং ফাহাদদের বাসায় ট্যাপের পানি পান করার অনুপযোগী হয়ে পড়েছে। তার মা এজন্য বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ করে খাওয়ার উপযোগী করে তোলেন। কিন্তু তার বাবা বাজার থেকে বোতলজাত পানি নিয়ে আসেন।
- 505.
নদ-নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেলে কোন দুর্যোগটি সংঘটিত হয়?
- 506.
- 507.
চিত্রের বর্তনীটির ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. ব্যাটারি সেলের বিভবপার্থক্য সমান থাকে
ii. একটি বাল্ব ফিউজ হলেও অন্যগুলো জ্বলে
iii. বাল্বে ভোল্টেজ কমে যায়
নিচের কোনটি সঠিক? - 508.
আসিফ বন্ধুর বাড়িতে পোলাও, কোরমা খেল। খাওয়ার পরে একটু অস্বস্তি বোধ করলো। তার বন্ধু তাকে বোরহানি খেতে দিল। এতে তার অস্বস্তি কিছুটা কমলো। তারপর দুই বন্ধু ফল বাগানে ঘুরতে বের হলো। আসিফকে বোলতা এবং তার বন্ধুকে মৌমাছি হুল ফুটালো উভয়ে যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাদের দুই ধরনের মলম লাগিয়ে দিলেন। এতে তাদের যন্ত্রণা উপশম হলো।
- 509.
কোনটি একমুখী সুইচের প্রতীক?
- 510.
সালাম সাহেবের কারখানায় আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। তার কারখানায় একই সুইচের মাধ্যমে দুটি ফ্যান ও দুটি লাইট জ্বালানো হয়। অপরদিকে তিনি বাসায় প্রতিটি ফ্যান ও লাইটের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করেন।
- 511.
মনির সাহেবের ওজন ৭০ কেজি এবং উচ্চতা ১.৭৮ মিটার হলে তার BMI কত?
- 512.
প্লাস্টিকের বৈশিষ্ট্য হলো, এটি-
i. পানিতে অদ্রবণীয়
ii. তাপ নিরোধক
iii. বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক? - 513.
মানুষের ধমনির রক্তের pH এর মান কত?
- 514.
কোনটি মাটি ও পানি উভয় জায়গায় জন্মাতে পারে?
- 515.
জারিন কয়েকদিন যাবত জ্বরে ভুগছে। ডাক্তারের কাছে গেলে তিনি পরীক্ষা করে দেখলেন অনুচক্রিকার পরিমাণ অনেক কম। সে কোন রোগে আক্রান্ত?
- 516.
কোনটি কৃত্রিম পলিমার?
- 517.
৪০ ওয়াটের একটি বাল্ব দৈনিক ৫ ঘণ্টা করে জ্বললে ৩০ দিনে কত বিদ্যুৎশক্তি ব্যয় হবে?
- 518.
কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়?
- 519.
কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে?
- 520.
ঔষধ শিল্পে কোন পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা হয়?
- 521.
কৃত্রিম নন-সেলুলোজিক তন্তুর বৈশিষ্ট্য হলো-
i. এটি হাল্কা ও শক্ত
ii. আগুনে পোড়ে না
iii. ভিজলে স্থিতিস্থাপকতা কমে যায়
নিচের কোনটি সঠিক? - 522.
কোন রোগে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়?
- 523.
করিমের জমির মাটি ক্ষারীয়। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য তার কোন জাতীয় সার ব্যবহার করা উচিত?
- 524.
উদ্দীপকে কোন বণ্টন প্রণালিটি ব্যবহার করা হয়েছে?
- 525.
জনাব সৌরভের কার্যক্রমে ব্যবসায়ের যেসব প্রতিবন্ধকতা দূর হয়—
i. স্বত্বগত
ii. স্থানগত
iii. সময়গত
নিচের কোনটি সঠিক? - 526.
আদনানের কাজকে কোন ধরনের কাজ বলা হয়?
- 527.
আদনানের ব্যবসায় সাফল্যের কারণ—
i. পর্যাপ্ত মূলধন ও শিক্ষা
ii. অভিজ্ঞতা ও শিক্ষা
iii. সঠিক চাহিদা নিরূপণ
নিচের কোনটি সঠিক? - 528.
শামীমের মধ্যে বিক্রয়কর্মীর কোন গুণাবলি প্রকাশ পেয়েছে?
- 529.
জনাব ফরহানের প্লাস্টিকজাত সামগ্রী তৈরির কাজটি কোন শিল্পের অন্তর্গত?
- 530.
কারখানা স্থাপনের মাধ্যমে জনাব ফরহান কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন—
i. রাষ্ট্র
ii. সমাজ
iii. শ্রমিক-কর্মচারী
নিচের কোনটি সঠিক? - 531.
রতন তার বেকারিতে রুটি, বিস্কুট, চানাচুর প্রভৃতি উৎপাদন করেন। তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায় সম্প্রসারণ করেন এবং আরও দশজন কর্মী নিয়োগ করেন। তিনি সচ্ছলতা অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন।
- 532.
কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে?
- 533.
জনাব হাশেম নিজ গ্রামে উৎপাদিত উন্নতমানের টমেটো থেকে সস তৈরি করে দেশের বিভিন্ন স্থানে নদীপথে সরবরাহ করেন। পণ্যের গুণগতমান ভালো হওয়ায় এবং ব্যাপক পরিচিতি থাকায় তার উৎপাদিত সস ভুটানে রপ্তানি করতে শুরু করেন। তার গ্রামে এবং আশপাশে কোনো ব্যাংক না থাকায় তার রপ্তানি ব্যবসায়টি বাধাগ্রস্ত হয়।
- 534.
আধুনিককালে বাণিজ্যকে কী নামে অভিহিত করা হয়?
- 535.
জনাব আবু সালেকদের বাড়িতে ছয় বিঘা জমি নিয়ে একটি বিশাল পুকুর আছে। পুকুরটি অব্যবহৃত অবস্থায় ছিল। তাতে কচুরিপানা ছিল। আবু সালেক পুকুরটি পরিষ্কার করে তাতে মাছ চাষ করেন। এটি পরিচালনা করার জন্য তিনি গ্রামের স্বল্পশিক্ষিত বেকার যুবকদের নিয়োগ করেন।
- 536.
সরকারের পাশাপাশি একজন উদ্যোক্তা নিচের কোনটি সৃষ্টি করে?
- 537.
স্থানীয় কলেজ থেকে বিএ পাস করে জনাব হারুন একদিন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে দেখেন, একটি পদের জন্য অসংখ্য লোক আবেদন করেছেন। তিনি চাকরি পাওয়ার আশা ছেড়ে "যুব প্রশিক্ষণ কেন্দ্র" থেকে তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের ১০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ফলমূল ও শাকসবজি চাষ করতে শুরু করেন। তিনি অল্পদিনেই ব্যাপক সাফল্য পান। তার কৃষি ফার্মে ১০ জন লোক নিয়মিত বেতনে কাজ করে পরিবারের আর্থিক সচ্ছলতা এনেছেন। জনাব হারুন উপলব্ধি করেছেন "দেশকে এগিয়ে নিতে চাকরির বিকল্প ভাবনাটা জরুরি।"
- 538.
আরিফ একটি আসবাবপত্র তৈরির কারখানায় কাজ করতেন। উক্ত কাজে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর তিনি নিজেই একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তার বন্ধু আমিন চুক্তি করে তার ব্যবসায়ে সংযুক্ত হতে চাইলে আরিফ তা প্রত্যাখান করেন। আরিফ একাই মূলধন সংগ্রহ করে ব্যবসায়টি পরিচালনা করেন।
- 539.
আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?
- 540.
কাশেম ও হাশেম দুই বন্ধু মিলে মৌখিক চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় চালু করেন। তারা দুজন ব্যবসায়ে নতুন হওয়ায় অভিজ্ঞ এবং সফল ব্যবসায়ী জনাব নাজেমকে তাদের ব্যবসায়ে সংযুক্ত করেন। জনাব নাজেম কোনো মূলধন ছাড়াই সমান সুযোগ-সুবিধা ভোগ করেন। তিনি সংগঠনটিকে নিবন্ধন করার এবং লিখিত চুক্তি করার পরামর্শ দেন।
- 541.
নিচের কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে?
- 542.
আমেরিকার বিখ্যাত কুকিজ উৎপাদনকারী 'স্টার কুকিজ'। এর সাথে চুক্তি করে বাংলাদেশের 'তৃপ্তি ফুডস' ঢাকায় কারখানা স্থাপন করে কুকিজ উৎপাদন ও বিপণন করছে। এজন্য তারা জাপান থেকে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি আমদানি করে। 'তৃপ্তি ফুডস' কারখানার সরঞ্জামাদি বিমা করে রেখেছে।
- 543.
সান পোলট্রি ফিড লি. এর উৎপাদন ব্যবস্থাপক মোজাম্মেল সাহেব। তিনি শ্রমিকদের চাপের মধ্যে রেখে কাজ চালিয়ে নিতে পছন্দ করেন। কর্মক্ষেত্রে তিনি নিজের মতকেই প্রাধান্য দেন, অন্য কারো পরামর্শ কিংবা মতামত তিনি গ্রহণ করেন না। কর্মীরা তার আচরণে অত্যন্ত বিরক্ত ছিলেন। সম্প্রতি মোজাম্মেল সাহেব, অন্যত্র চাকরি নিয়ে চলে যাওয়ায় সেখানে আরিফ সাহেব নিয়োগ পান। অভিজ্ঞতা, সততা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সহনশীলতার গুণে অল্পদিনেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। কর্মীরাও সাগ্রহে, আনন্দচিত্তে কাজ করছেন। ফলে কোম্পানির উৎপাদন ও মুনাফা বেড়েই চলছে। আরিফ সাহেব বিশ্বাস করেন উপযুক্ত নেতৃত্ব একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে।
- 544.
আমাদের দেশে মজুরি-হার কম হওয়ার কারণ কী?
- 545.
আলম সাহেব তার বেকারিতে নানা রকম রুটি, বিস্কুট, কেক, চানাচুর উৎপাদন করে আকর্ষণীয় মোড়কে নিজস্ব ভ্যানে করে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেন। পণ্য উৎপাদনে তিনি সবসময় ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে থাকেন।
- 546.
মিস্টার রফিক বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আমদানি করেন। তিনি নিচের কোন বিমাটি করবেন?
- 547.
ঢাকার আরিফা খাতুন একবার তুরস্কে বেড়াতে যান। সেখানে 'বাকা লাভা' নামের অত্যন্ত সুস্বাদু খাবার খান। তিনি এটি তৈরির খুঁটিনাটি বিষয় জেনে আসেন। ঢাকায় তিনি বাণিজ্যিকভাবে 'বাকা লাভা' উৎপাদন শুরু করেন। তিনি পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশনে পণ্যটি প্রচারের ব্যবস্থা করেন। অধিকন্তু একদিন তিনি শহরের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদেরকে দুপুরের নাস্তার জন্য পণ্যটি সরবরাহ করেন।
- 548.
কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য?
- 549.
মতিন সাহেব 'মতিন ডায়িং এন্ড ফিনিশিং' কোম্পানির মালিক। তিনি বিভিন্ন ধরনের কাপড়ে রং করেন। ফলে তার কারখানায় প্রচুর রাসায়নিকের ব্যবহার হয়ে থাকে। তিনি কোম্পানির কাজে ব্যবহৃত রাসায়নিক মিশ্রিত পানি পরিশোধন করে ড্রেনে ছাড়েন, যাতে পানি দূষণ না হয়। এছাড়া তিনি উন্নতমানের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন, যাতে গ্যাস, বিদ্যুতের অপচয় না হয় এবং শব্দ দূষণ রোধ হয়। তিনি তার কারখানা প্রাঙ্গণে প্রচুর গাছ লাগিয়েছেন। এছাড়া এলাকায় একটি মসজিদ ও খেলার মাঠসহ পার্ক নির্মাণ করে দিয়েছেন।
- 550.
কোন অংশীদারের দায় ব্যবসায়ের মূলধন দ্বারা সীমাবদ্ধ?