Dhaka Board ঢাকা বোর্ড ২০১৯

460টি প্রশ্ন

  1. 51.

    চাঁদপুরের হাইমচরে কয়েক বছর আগে ভয়াবহ নদী ভাঙন দেখা দেয়। বর্ষা মৌসুমে শরিয়তপুরের নড়িয়ায় হঠাৎ করে মারাত্মকভাবে নদী ভাঙন দেখা দেয়। এক সপ্তাহে বিস্তৃত এলাকা পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার জনগণ তখন চাঁদপুরের হাইমচরের অনুরূপ নড়িয়ায় একটি বাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানালে মন্ত্রণালয় তা মঞ্জুর করে। অপরদিকে বন্যার পানিতে বরগুনার পাথরঘাটা অঞ্চলের ঘর-বাড়ি ও মসজিদগুলো ডুবে গেলে এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা রহমান ডিঙি নৌকায় সারিবদ্ধ বসে বসে জুমার নামায আদায়ের প্রস্তাব করলে অন্যান্য মসজিদের ইমামগণ বিষয়টি সর্বসম্মতভাবে মেনে নেন এবং সিদ্ধান্ত মোতাবেক নৌকায় জুমার নামায আদায় করেন। অতঃপর মাওলানা রহমান বলেন, 'মহান আল্লাহ আমাদের এ কাজটি পছন্দ করবেন এবং আমাদের ওপর রহমত বর্ষণ করবেন।

  2. 52.

    জনাব হালিম পৃথিবীর প্রথম নির্মিত গৃহের দেশে চন্দ্র বছরের শেষ মাসে গমন করেন। তিনি সেখানে ইন্দোনেশিয়া, তুরস্ক এবং নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের সাথে সাদা পোশাক পরে একটি বিশাল প্রান্তরে একত্রিত হন এবং সম্মিলিত কণ্ঠে একই ধ্বনি উচ্চারণ করেন। অপরদিকে তার ভাই সেলিম মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে প্রথমবারের মতো গত বছর বিশ দিন রাতের শেষ প্রহরে কিছু খেয়ে সারাদিন অনাহারে থাকেন। এবছর তিনি ত্রিশ দিন একই নিয়মে কাজটি করেন। একদা এক ক্ষুধার্ত ভিক্ষুককে হোটেলে নিয়ে ইলিশ মাছ ও গরুর মাংস দিয়ে তাকে তৃপ্তিসহ ভাত খাওয়ান।

  3. 53.

    মা-বাবার মৃত্যুর পর রাসেল ধূমপান, মদপান ও জুয়া খেলা প্রভৃতি শুরু করে দেয়। একদা ইসলামি জলসায় একটি প্রাত্যহিক ইবাদত পালনের জন্য হাত তুলে সে ওয়াদা করে। এখন সে কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠে। সকলের সাথে দৈনিক পাঁচবার একত্রিত হয়। তার শরীর ও মন এখন বেশ ভালো। অপরদিকে তার বন্ধু তাজুল ১২ মাসের জন্য ব্যাংকে গচ্ছিত ২২,০০,০০০/- টাকা থেকে ৫৫,০০০/- টাকা উত্তোলন করে দরিদ্র কৃষক ফারুককে একটি হালের বলদ কিনে দেয়। মাওলানা সামাদ বলেন, 'তার কাজে সৌহার্দ সৃষ্টি হলেও নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয় না করায় তাকে কঠিন শাস্তি পেতে হবে'।

  4. 54.

    হরিনাহাটি গ্রামের রিপন পাঁচ বছর আমেরিকায় প্রবাসজীবন কাটিয়ে এসে এখন হাফ প্যান্ট পরে এলাকায় ঘুরে বেড়ায় এবং মেয়েদের দেখলে শিস দেয়। অপরদিকে ইজাবুল নামের দশম শ্রেণির এক ছাত্র লোকাল বাসে নিজ সিটে এক বৃদ্ধা মহিলাকে বসতে দিয়ে নিজে সারাপথ দাঁড়িয়ে থাকে। আরেক দিন প্রচণ্ড লোকের ভিড়ে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেও সে নিজ সিট ছেড়ে তাকে বসতে দেয়নি।

  5. 55.

    আব্দুল কাদের জিলানি (র)-কে বাল্যকালে একদল ডাকাত ঘিরে তার নিকট কি আছে জানতে চায়। তিনি তার জামার আস্তিনে মায়ের দেওয়া ৪০ দিনারের কথা অকপটে স্বীকার করেন। অপরদিকে দ্বিতীয় খলিফা উমর (রা) রাতের আঁধারে ছদ্মবেশে ঘুরে বেড়াতে এসে শুনতে পান, বস্তির এক মহিলা উটের দুধে পানি মিশিয়ে বিক্রির প্রস্তাব করছে। মহিলার কন্যা বলেন, খাদ্যে ভেজাল মেশালে খলিফা গর্দান কেটে ফেলবেন। তিনি না দেখলেও একজন তো দেখছেন। অপরাধ গোপনে হোক আর প্রকাশ্যে হোক তাঁর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। অতঃপর দুধে পানি মিশানো থেকে মহিলা বিরত থাকেন।

  6. 56.

    আমবৌলা গ্রামের স্নাতকোত্তর ডিগ্রিধারী মাহিন শত চেষ্টা চালিয়েও পছন্দমতো চাকরি না পেয়ে পিতার সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পশুপালন কর্মকর্তা তাকে হাঁস-মুরগি ও মৎস্য খামার গড়ে তোলার পরামর্শ দিলে সে বলে, 'আমি বসে থাকব তবু এ কাজ করব না'। অপরদিকে, তার বন্ধু নাহিন শুল্ক বিভাগে অফিস সহকারী পদে মাত্র পাঁচ বছর চাকরি করে সম্প্রতি একটি প্রাইভেট কার কিনেছে। তাছাড়া এলাকার বেকার যুবকদের পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়ে বছরান্তে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আদায় করেছে। মুফতি মানসুর বলেন, 'নাহিন জাতীয় উন্নতি বাধাগ্রস্ত করছে। তার কোনো ইবাদত-ই কবুল হবে না'।

  7. 57.

    জনাব সালাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নই। আমি আপনাদের সেবায় কাজ করব। ভুল হলে মুরুব্বিরা তা শুধরিয়ে দেবেন। অপরদিকে তার বন্ধু কালাম এলাকার বটমূলে একটি বিশ্রামাগার, একটি মসজিদ ও একটি মন্দির নির্মাণ করেন। এ ছাড়া তিনি কারবালার কাহিনির ওপর লেখা পুঁথিমালার একশত কপি প্রিন্ট করে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন।

  8. 58.

    জালালপুরে বাসের ধাক্কায় একটি রিকশা উল্টে গেলে আরোহী ও রিকশাওয়ালা মারাত্মকভাবে আহত হন। ডাক্তার সুজন তাদের কেটে যাওয়া হাত-পা সেলাই করেন। জনাব জলিল বলেন, মধ্যযুগের একজন কুরআনে হাফিজকে চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য চিকিৎসা শাস্ত্রের বিশেষ করে শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। অপরদিকে একজন কাপড় ব্যবসায়ী তাফসির, হাদিস ও ফিকাহশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে জগতময় খ্যাতি অর্জন করেন। ইতিহাসের শিক্ষক জনাব কালাম বলেন, আল্লাহভীরু এ যুগশ্রেষ্ঠ আলেমকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

  9. 59.

    ∠BAC=\angle BAC = কত?

  10. 60.

    প্রবৃদ্ধ কোণ ∠BOC\angle BOC এর মান কত?

  11. 61.

    ΔOAE\Delta OAE এর ক্ষেত্রফল কত?

  12. 62.

    ΔACB\Delta ACB এর পরিসীমা কত?

  13. 63.

    ∠ACB\angle ACB কোণের মান কত?

  14. 64.

    BC=BC = কত?

  15. 65.

    মধ্যক শ্রেণির মধ্যমান কত?

  16. 66.

    মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে—
    i. n2=20\frac{n}{2} = 20
    ii. fm=12f_m = 12
    iii. Fc=15F_c = 15
    নিচের কোনটি সঠিক?

  17. 67.

    পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে?

  18. 68.

    2x−5+3=2\sqrt{2x-5} + 3 = 2 এর সঠিক সমাধান সেট কোনটি?

  19. 69.

    রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি?

  20. 70.

    সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত?

  21. 71.

    x4−6x2y2+y4x^{4}-6 x^{2} y^{2}+y^{4} এর উৎপাদকে বিশ্নেষিত রূপ হচ্ছে-

  22. 72.

    ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে—
    i. tan⁡30∘cot⁡30∘=1\tan 30^\circ \cot 30^\circ = 1
    ii. sec⁡260∘−tan⁡260∘=1\sec^2 60^\circ - \tan^2 60^\circ = 1
    iii. tan⁡θ1−sin⁡2θ=sin⁡θ\tan \theta \sqrt{1 - \sin^2 \theta} = \sin \theta
    নিচের কোনটি সঠিক?

  23. 73.

    △△ABC\triangle \mathrm{ABC} একটি সমকোণী ত্রিভুজ হবে, যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য হয়-
    i. 5, 12, 13 একক
    ii. 6, 8, 10 একক
    iii. 7, 8, 10 একক
    নিচের কোনটি সঠিক?

  24. 74.

    কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে—

  25. 75.

    1+tan⁡2θ=41 + \tan^2 \theta = 4 হলে θ\theta এর মান কত?

  26. 76.

    নিচের কোনটি বিচ্ছিন্ন চলক?

  27. 77.

    M এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত?

  28. 78.

    0.2˙34˙0.\dot{2}3\dot{4} এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি?

  29. 79.

    বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x একক হলে, উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত?

  30. 80.

    A={2,3,4}A = {2, 3, 4} এর প্রকৃত উপসেটের সংখ্যা কত?

  31. 81.

    f(x)=x4+7x2−5f(x) = x^4 + 7x^2 - 5 হলে, f(−1)f(-1) এর মান কত?

  32. 82.

    a=5,b=3a = \sqrt{5}, b = \sqrt{3} হলে (a+b)2−2ab(a + b)^2 - 2ab এর মান কত?

  33. 83.

    1+4+16+ 1+4+16+ ………. ধারার কোন পদ 1024?

  34. 84.

    1+3+5+7+ 1+3+5+7+ ………. ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত?

  35. 85.

    32(64)x=8\frac{32}{(64)^x} = 8 হলে xx এর মান কত?

  36. 86.

    ab=bc=23\frac{\mathrm{a}}{\mathrm{b}}=\frac{\mathrm{b}}{\mathrm{c}}=\frac{2}{3} হলে, a:c\mathrm{a}: \mathrm{c} এর মান কত?

  37. 87.

    0.003570.00357 এর পূর্ণক কত?

  38. 88.

    log⁡2264\log _{2 \sqrt{2}} 64 এর মান নিচের কোনটি?

  39. 89.

    শারীরবিদ্যার আলোচ্য বিষয় কেনটি?

  40. 90.

    ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়?

  41. 91.

    একটি ব্যাঙ এর ওজন ২০০ গ্রাম। সারাদিনে এটি কী পরিমাণ পোকামাকড় খেতে পারে?

  42. 92.

    মানবদেহের মিশ্রগ্রন্থি নিঃসরণ করে কেনটি?

  43. 93.

    চিত্রে B সংযুক্ত থাকে নিচের কোনটির সাথে?

  44. 94.

    A ও B এর ক্ষেত্রে প্রযোজ্য-
    i. উভয়ই উদ্ভিদকোষে পাওয়া যায়
    ii. উভয়ই পানি বিয়োজিত করেiii. 'B' এর সংশ্লেষিত প্রোটিন 'A' তে সঞ্চিত থাকে
    নিচের কোনটি সঠিক?

  45. 95.

    কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে?

  46. 96.

    A অংশের মতো কাজ করে নিচের কোনটি?

  47. 97.

    সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কোনটি?

  48. 98.

    অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি?

  49. 99.

    হরিণ এবং বাঘ কোন জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত?

  50. 100.

    তমাল প্রতিবেলা ৫০ গ্রাম চাউলের ভাত, ৫০ গ্রাম মাংস ও ২০ গ্রাম মাখন খেলে সে কত কিলোক্যালরি শক্তি গ্রহণ করে?