Barishal Board বরিশাল বোর্ড ২০২০

538টি প্রশ্ন

  1. 301.

    'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'- 'মানুষ' কবিতার এ চরণে কী প্রকাশ পেয়েছে?

  2. 302.

    হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের মূল লক্ষ্য ছিল-
    i. বিদেশি শোষণ থেকে মুক্তি
    ii. মহাজনদের অত্যাচার থেকে মুক্তি
    iii. সাধারণ মানুষের অধিকার সুরক্ষা
    নিচের কোনটি সঠিক?

  3. 303.

    'আম-আঁটি ভেঁপু' গল্পের মূলসুর কী?

  4. 304.

    'আমি কোনো আগন্তুক নই'- কবিতায় স্থির দৃষ্টি কার?

  5. 305.

    সুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত?

  6. 306.

    "নদী কভু পান নাহি করে নিজ জলতরুগণ নাহি খায় নিজ নিজ ফলগাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পানকাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।"উদ্দীপকের চিত্রায়িত ভাবনার সাথে নিচের কোনটির বিষয়বস্তু একই ভাবনার প্রতিরূপ?

  7. 307.

    'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?

  8. 308.

    বুধার চোখ লাল হয়ে যায় কেন?

  9. 309.

    'আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই''মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

  10. 310.

    "পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়?"উদ্দীপকে চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?

  11. 311.

    'নিয়তি' গল্পের লেখক আনন্দ ও আতঙ্কে শিউরে উঠতেন-

  12. 312.

    মহাকাব্যের মূল লক্ষ্য কী?

  13. 313.

    'বুকে চাপা মৃতের আগুন'- বলতে কী বোঝানো হয়েছে?

  14. 314.

    রানার এর জীবনের দুঃখ কে বেশি জানে?

  15. 315.

    বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন যতিচিহ্ন বসে?

  16. 316.

    যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা

    1.1.

    (ক) কম্পিউটার;

    1.2.

    (খ) বর্ষায় বাংলাদেশ;

    1.3.

    (গ) মাদকাসক্তি ও তার প্রতিকার।

  17. 317.

    1.

    যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) শিশুশ্রম;(খ) বাংলা নববর্ষ।

  18. 318.

    1.

    (ক) মনে করো, তুমি সাজিউল। বিদ্যালয়ে শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে তোমার বন্ধু আরিফের কাছে একমাত্র পত্র লেখো। অথবা,(খ) মনে করো, তুমি নীলিমা, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের কাছে একখানা দরখাস্ত লেখো।

  19. 319.

    'সূর্য' শব্দের প্রতিশব্দ কোনটি?

  20. 320.

    2.

    সারাংশ লেখো:(ক) অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছমাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না তাহলে সব পণ্ড হবে।অথবা, সারমর্ম লেখো:(খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে? মাথা উঁচু রাখিস।সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,ধৈর্য ধরে থাকিস।রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস,আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে ঊর্ধ্বে দু'হাত বাড়াস।

  21. 321.

    যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে বলে-

  22. 322.

    3.

    যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) কত বড়ো আমি, কহে নকল হীরাটি।তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।(খ) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

  23. 323.

    প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?

  24. 324.

    4.

    যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো:(ক) মনে করো, তুমি শিমুল, কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।(খ) মনে করো, তুমি ফরহাদ, একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি। 'পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ'-এ শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

  25. 325.

    কৃৎ-প্রত্যয় সাধিত শব্দটিকে বলা হয়-

  26. 326.

    পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ কোনটি?

  27. 327.

    কোনটি ভাববাচ্যের উদাহরণ?

  28. 328.

    'সাপুড়ে সাপ খেলায়'-কোন ক্রিয়াপদের উদাহরণ?

  29. 329.

    অর্থগতভাবে শব্দসমূহ কতভাগে বিভক্ত?

  30. 330.

    'বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।'- এখানে 'বাঘে- মহিষে' কোন কর্তা?

  31. 331.

    কোন গুচ্ছের সবগুলো ধাতু 'ফিরা'- আদিগণের অন্তর্ভুক্ত?

  32. 332.

    তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?

  33. 333.

    সম্বোধন পদ কীসের অংশ?

  34. 334.

    'বিদেশে থাকে যে'- এককথায় কী হবে?

  35. 335.

    কোন শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়?

  36. 336.

    'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়-

  37. 337.

    নিচের কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে?

  38. 338.

    তারিখ বাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত হয়?

  39. 339.

    নিমরাজি শব্দে 'নিম' কোন উপসর্গ?

  40. 340.

    'মনুষ্য' কোন শব্দের উদাহরণ?

  41. 341.

    সব ভাষার ব্যাকরণেই প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?

  42. 342.

    'নাবিক' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  43. 343.

    'চন্দ্রমুখ' কোন কর্মধারায় সমাসের উদাহরণ?

  44. 344.

    বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

  45. 345.

    বস্তুর ধ্বনির অনুকার কোনটি?

  46. 346.

    বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?

  47. 347.

    নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি?

  48. 348.

    সরল বাক্যের উদাহরণ কোনটি?

  49. 349.

    ‘আছো তুমি প্রভু জগৎ মাঝারে'— এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  50. 350.

    'বিষমীভবন' এর উদাহরণ কোনটি?