Barishal Board বরিশাল বোর্ড ২০২০

538টি প্রশ্ন

  1. 251.

    A ও B লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন তারা একটি বড় কোম্পানির দুই ধরনের শেয়ারহোল্ডার। জনাব A কোম্পানির পরিচালনায় অংশ নিতে পারেন এবং তার ভোটাধিকার আছে। অপরদিকে জনাব B ঐ কোম্পানিতে লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা পায়।

  2. 252.

    রাজবাড়ি জেলার কুসুমপুর বাজারে রূপসা ব্যাংক-এর একটি শাখা রয়েছে। ব্যাংকটি জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের মাধ্যমে বিভিন্ন ধরনের আমানতের সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের ঋণ দেয়। ব্যাংকটির একটি বৈশিষ্ট্য হচ্ছে, “আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে সংরক্ষণ করা।” ফলে গ্রাহক অসন্তুষ্ট হয় না। অপরদিকে ব্যাংকটি ঋণ দেওয়ার আগে ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা বিচার করে এবং পর্যাপ্ত জামানত রেখে ঋণ মঞ্জুর করে।

  3. 253.

    সুনামগঞ্জের ফুলদহের পাড়া গ্রামের ছেলে মি. তারেক মৎস্য খামার স্থাপন করতে চান। এ কারণে তার প্রচুর টাকার প্রয়োজন। গ্রামে 'শিখা ব্যাংকের' একটি শাখা রয়েছে। যার প্রধান কাজ আমানত গ্রহণ ও ঋণ প্রদান। মি. তারেক ব্যাংকে সম্পদ জামানত রেখে ১০ বছরের জন্য ৫ কোটি টাকা ঋণের আবেদন করলে ব্যাংক ম্যানেজার ঋণ দিতে অসম্মতি জ্ঞাপন করেন।

  4. 254.

    ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?

  5. 255.

    খাগড়াছড়ি শহরের শিক্ষিত মেয়েদের আত্মকর্মসংস্থানমূলক কাজে নিয়োজিত করার লক্ষ্যে মিসেস লাবনী আক্তার 'লাবণী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র' স্থাপন করেন। ব্যবসয় পরিচলানা করার জন্য তিনি নিকটস্থ 'চাঁদনী ব্যাংকে' একটি হিসাব খোলেন। উক্ত হিসাবে তিনি প্রতিদিন কয়েকরার অর্থ জমা দেন। তবে সপ্তাহে দু'বারের বেশি অর্থ উত্তোলন করতে পারেন না। পরবর্তীতে মিসেস লাবণী আধুনিক ব্যাংকিং-এর সুবিধা গ্রহণের ব্যবস্থা নেন।

  6. 256.

    অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে বলে—

  7. 257.

    জনাব তপু ১০ বছর কানাডায় চাকরি শেষে দেশে আসেন। তিনি বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেন। জনাব তপু পাটের ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়িক লেনদেন পরিচালানার জন্য 'খ' ব্যাংকে' একটি হিসাব খোলেন। কিন্তু হিসাব খোলার সময় তিনি ব্যাংকের কাছে কিছু তথ্য গোপন করেছিলেন। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দেয়।

  8. 258.

    বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক?

  9. 259.

    কক্সবাজারে মৎস্য চাষীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ২০০০ সালে 'দোয়েল ব্যাংক' নামে একটি বিশেয়ায়িত ব্যাংক স্থাপিত হয়। ব্যাংকটি স্থাপনের পর সারা দেশের মাছ ব্যবসায়ীদের অর্থ লেনদেন সহজ হয়। ২ বছর পর 'দোয়েল ব্যাংক' আর্থিক সংকটে পড়লে দেশের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২ কোটি টাকা ঋণ নেয়।

  10. 260.

    ধাতব মুদ্রার প্রচলন কমে যাওয়ার কারণ—
    i. ধাতুর বিক্রয় ব্যবহার
    ii. ধাতব মুদ্রার দীর্ঘ স্থায়িত্ব
    iii. ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা
    নিচের কোনটি সঠিক?

  11. 261.

    কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম?

  12. 262.

    মূলধন বাজেটিং-এর ব্যর্থতার দায়িত্ব কার নিতে হয়?

  13. 263.

    নিচের কোনটি মূলধনের ব্যয়?

  14. 264.

    বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

  15. 265.

    ব্যাংক ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কোনটি?

  16. 266.

    কালু মিয়া ১২% সুদে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে মনিহারি ব্যবসায় শুরু করে। করের হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত?

  17. 267.

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য সংখ্যা কত?

  18. 268.

    অর্থায়নের বিকাশের চারণ ভূমি কোনটি?

  19. 269.

    বহিঃস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কত প্রকার?

  20. 270.

    বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসাবে কাজ করে—

  21. 271.

    পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে—
    i. ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়
    ii. বিক্রয় বৃদ্ধি পায়
    iii. প্রত্যাশিত মুনাফা অর্জন হয়
    নিচের কোনটি সঠিক?

  22. 272.

    গ্রামীণ ব্যাংক কী ধরনের ব্যাংক?

  23. 273.

    বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি-
    i. অর্থ স্থানান্তর
    ii. মূলধন গঠন
    iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
    নিচের কোনটি সঠিক?

  24. 274.

    কাঙালীকে কে গলাধাক্কা দিলো?

  25. 275.

    মেয়েটির নাম আঁখি। চোখে না দেখলেও বিশেষ যন্ত্রের সাহায্য পড়াশোনা চালিয়ে যায়। বন্ধুদের অন্যতম 'তিতু' জন্মদিনের উপহার হিসেবে আঁখিকে একটি ঝুনঝুন বল উপহার দেয়। এই বলের সাহায্যে ক্রিকেট খেলায় ছক্কা মেরে আঁখি তার দলকে বিজয় এনে দেয়।

  26. 276.

    'ফোকলোর' কথাটির উদ্ভাবক কে?

  27. 277.

    (ⅰ) একট ভাঙা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা আরও কত কী। কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।"(ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।'

  28. 278.

    'রাজন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?

  29. 279.

    উদ্দীপক-১:কার্ড পাই খেতে যাই চমচম ও মিষ্টি;খাওয়া শেষে হেসে হেসেহাতেও দেয় মিষ্টি?উদ্দীপক-২:পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে?সুখ পাখিরা আসুক। ঘরে দুঃখ পালাক পালাক দূরে।ভালবাসার আলো খেয়ে নতুন দিনের মতোযাক মুছে যাক কূট চেতনা মন কালিমা যত।

  30. 280.

    'যে কথা ভাবিতে পরাণ শিহরে'- 'পল্লিজননী' কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে-
    i. শঙ্কা
    ii. ভয়
    iii. অভাব
    নিচের কোনটি সঠিক?

  31. 281.

    উদ্দীপক-১:"দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সা'ব তারে ঠেলে দিলে নীচে ফেলে। চোখ ফেটে এল জল, এমনি ক'রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?"উদ্দীপক-২:"জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে। যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিনরাত। সেই জনতার দীপ্ত মিছিল ধরে, নবযুগ আসে রক্ত দিনের ভোরে।"

  32. 282.

    পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থায় অনুধাবন করে সবকিছু মেনে নেয়।উদ্দীপকের মিতু 'বহিপীর' নাটকের তাহেরার সাথে কোন বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ?

  33. 283.

    দৃশ্যকল্প-i:শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা; মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না- পরো পরো যুদ্ধের সজ্জা।দৃশ্যকল্প-ii:চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ, গান গায় হাতুড়ি ও কান্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে।

  34. 284.

    পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থায় অনুধাবন করে সবকিছু মেনে নেয়।উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ। কারণ, উভয়ের মধ্যে রয়েছে-
    i. দূরদর্শিতা
    ii. মানবিকতা
    iii. সহমর্মিতা
    নিচের কোনটি সঠিক?

  35. 285.

    অহনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরিফা খানম একমাত্র মেয়ের জন্য খুবই বিচলিত হয়ে পড়েন। তিনি তাড়াতাড়ি তাঁর মেয়েকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকজন শিশু মারা গেলে মায়ের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তিনি মেয়ের রোগ মুক্তির জন্য নফল রোজা, নামাজ মানত করেন। মেয়ের রোগশজ্জার পাশে বসে সারাক্ষণ আল্লাহকে ডাকেন। খবর পেয়ে আত্মীয়স্বজন আসে অহনাকে দেখতে। তাদের দেওয়া বিভিন্ন, ফলমূল ও জুসে ভরে যায় হাসপাতালের কেবিনের টেবিল।

  36. 286.

    আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা কে?

  37. 287.

    "গহর মরেনি। মরতে পারে নাসে আজও রয়েছে বেঁচে।বাংলাদেশের বুকের ভিতরহয়তো এখন তারডান কাঁধ কামানের গোলায় ঝাঁঝরা,বা হাতে ব্যান্ডেজ বাঁধা,তবুও বন্দুক হাতে এক লক্ষে বসে আছেট্রেঞ্চের ভিতর।গহর আমরা শুধুঅফুরন্ত দিন গুনছি অগুনতি বছর। (বাংলাদেশ-দুর্গাদাস সরকার)

  38. 288.

    "নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই"- 'আশা' কবিতার এ চরণে উপস্থাপিত ভাবটি কী?

  39. 289.

    শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত মানুষের দল।যশোর রোডের দু'ধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল।কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে,' আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে ওরা বল কাকে। ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ি দেশ।

  40. 290.

    'বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াইকুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই'উদ্দীপকের 'চড়াই' এর আচরণের সাথে 'জুতা- আবিষ্কার' কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

  41. 291.

    মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ভাষ্য:আমাদের পাশের গ্রামে একটি বাড়িতে আক্রমণ চালায় মিলিটারিরা। ফলে এক শিশু ও এক নারী নিহত হয়। এই ঘটনার পরেই আমরা চলে যাই আমার বাবার বাড়ি সেকুপুরে। সেখানে বড় নদী থাকায়, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করতে পারেনি। সেনারা নদীর পাড় থেকে গুলি চালায়। কিছু বাঙালি বুদ্ধি করে তাদের নৌকায় করে নিয়ে রওয়ানা হলো গ্রাম আক্রমণ করার জন্য। নৌকা মাঝ নদীতে আসার সাথে সাথে তারা নৌকাটি ডুবিয়ে দেয়। ফলে যারা যায় কিছুসংখ্যক পাকিস্তানি সেনা।(বর্ণনাকারী: মোছা: আলেয়া বেগম নেত্রকোণা)

  42. 292.

    'ঝর্ণার গান' কবিতায় কার সৌন্দর্য তুলনারহিত?

  43. 293.

    ঝাপটা খুলে মজিদ দেখল লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত-পা ছড়িয়ে চিৎ হয়ে পড়ে আছে জমিলা, চোখ বোজা, বুকে কাপড় নেই।... আর মেহেদী দেয়া তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেই ক্রুদ্ধ হয় না; এমনকি তার মুখের একটি পেশিও স্থানান্তরিত হয় না। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খোলে, তারপর তাঁকে পাঁজাকোল করেভেতরে নিয়ে আসে। (লালসালু, সৈয়দ ওয়ালীউল্লাহ)

  44. 294.

    মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তাঁর সহজাত প্রবণতা। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞানচর্চার পাদপীঠ পাঠাগার।উদ্দীপকের বিমল চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি সম্পর্কযুক্ত?

  45. 295.

    দশম শ্রেণির ছাত্রী মর্জিনার বিয়ে ঠিক করেন তার বাবা রমজান। বিয়ে না করে পড়াশুনা চালিয়ে যেতে চায় মর্জিনা। সমাজকর্মী বিলকিস খবর পেয়ে বাল্যবিয়ের কুফল এবং সরকারি আইন সম্পর্কে রমজানকে বোঝানোর পর ব্যর্থ হলে বাধ্য হয়েই উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করার পদক্ষেপ নেয়।

  46. 296.

    মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তাঁর সহজাত প্রবণতা। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞানচর্চার পাদপীঠ পাঠাগার।বিমলের উদ্যোগ কোন সুত্রে 'বই পড়া' প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করে?
    i. মুখস্থ বিদ্যা বর্জন
    ii. লাইব্রেরি প্রতিষ্ঠা
    iii. সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া
    নিচের কোনটি সঠিক?

  47. 297.

    "আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারামন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।"উদ্দীপকের ভাবনা 'সেইদিন এই মাঠ' কবিতার নিচের কোন ভাবনার মূলসুর?

  48. 298.

    "শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।"উপরে উল্লিখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সংগতিপূর্ণ?

  49. 299.

    'মমতাদি' গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

  50. 300.

    'চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা'- দ্রব্যটির নাম কী?