Sylhet Board সিলেট বোর্ড ২০১৯

687টি প্রশ্ন

  1. 401.

    বিমা চুক্তির সাধারণ উপাদান কোনটি?

  2. 402.

    নৌ বিমার বহনপত্র প্রদান করে কে ?

  3. 403.

    জনাব রাফি একজন রপ্তানিকারক। তার প্রতিষ্ঠানে তৈরিকৃত পণ্য আমেরিকায় রপ্তানি করা হয়। ব্যবসায়িক প্রয়োজনে অস্থাবর সম্পত্তি জামানত রেখে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। সম্প্রতি টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় তিনি খুব খুশি।

  4. 404.

    কাশেম তার বন্ধু রতনের একটি গাড়ির জন্য একটি বিমা কোম্পানির কাছে নিজ নামে বিমা করার জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। কোন কারণে বিমা প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয় ?

  5. 405.

    ডেবিট কার্ড যে সুবিধা প্রদান করে তা হলো—
    i. ২৪/৭ ব্যাংকিং সুবিধা
    ii. ধারে পণ্য ক্রয় সুবিধা
    iii. অর্থ স্থানান্তর সুবিধা
    নিচের কোনটি সঠিক?

  6. 406.

    মি. নয়ন জাহাজ কোম্পানির মালিক। তিনি তার জাহাজের নিরাপত্তার জন্য ধাক্কাজনিত কারণ উল্লেখ করে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমা করেন। এজন্য তিনি বিমা কোম্পানিকে একত্রে আট লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে মি. নয়নের জাহাজ সমুদ্রে চলাচলরত অবস্থায় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে চড়ায় আটকে যায় এবং চড়া থেকে জাহাজ নামাতে বিলম্ব হওয়ায় তাতে বাহিত কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়। মি. নয়ন ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।

  7. 407.

    বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

  8. 408.

    বিদেশে অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য দলিল হচ্ছে-
    i) পে-অর্ডার
    ii) ব্যাংক ড্রাফট
    iii) বিনিময় বিল
    নিচের কোনটি সঠিক ?

  9. 409.

    এমভি রূপসা জাহাজের মালিক জনাব শাহীন সামুদ্রিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি নৌ বিমা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী জাহাজের ক্ষতি হলে বিমা কোম্পানি তার সম্পূর্ণ ক্ষতিপূরণে বাধ্য থাকবে। পরবর্তীতে এমভি রূপসা সমুদ্রে ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। বিমা কোম্পানি সবকিছু যাচাই করার পর জনাব শাহীনকে ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেয়। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত জাহাজ উদ্ধার করে তার মালিকানা নিতে গেলে জনাব শাহীন তাতে বাধা দেয়।

  10. 410.

    বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব কোনটি ?

  11. 411.

    কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?

  12. 412.

    ব্যক্তিক জামানতের বৈশিষ্ট্য হলো-
    i) বিশ্বস্ততা
    ii) আর্থিক সামর্থ্য
    iii) সামাজিক মর্যাদা
    নিচের কোনটি সঠিক ?

  13. 413.

    নিচের কোনটি তালিকাভুক্ত ব্যাংক ?

  14. 414.

    বাংলাদেশের অর্থবাজারের নিয়ন্ত্রক কে ?

  15. 415.

    1.1.

    বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:উদীচি, অপরাহ্ন, অহোরাত্রি, ইতিমধ্যে, নিশিথিনি, শিরচ্ছেদ, নূপুর, প্রাণীবিদ্যা।

  16. 416.

    1.1.

    বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:একাডেমি, উদাহরণ, ধার্য, প্রণীত, অদ্বিতীয়, চর্যাপদ, ব্রাহ্মণ, রূপসী।

  17. 417.

    2.1.

    বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করো।

    2.2.

    নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:i. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?ii. সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।iii. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।iv. রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না।v. বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।vi. বাঃ! আমাদের মেয়েরা দারুণ খেলছে।vii. আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।viii. তিনি হো হো করে হেসে উঠলেন।

  18. 418.

    3.1.

    'উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে' — ব্যাখ্যা করো।

    3.2.

    যেকোনো পাঁচটি শব্দের প্রকৃতিসহ প্রত্যয়ের নাম নির্ণয় করো:আঁজলা, কাঠুরিয়া, ত্যাগ, দর্পণ, ডাকাত, বুনো, মন্ত্রী, মুগ্ধ।

  19. 419.

    4.1.

    বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ লেখো।

    4.2.

    বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যের বাক্যান্তর করো:
    i. সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক)
    ii. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? (অস্তিবাচক)
    iii. তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)
    iv. তারা কি যাবে কোথাও? (অস্তিবাচক)v. লোকটির সবই আছে, কিন্তু সুখী নয়। (জটিল বাক্য)vi. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)vii. সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। (জটিল বাক্য)viii. যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী (সরল বাক্য)

  20. 420.

    5.1.

    যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
    i. মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
    ii. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো।
    iii. বিরাট গরু-ছাগলের হাট।
    iv. এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।v. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।vi. আমার টাকার আবশ্যকতা নাই।vii. প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।viii. বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।

    5.2.

    অথবা, নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে।

  21. 421.

    উদ্দীপকের সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের?

  22. 422.

    উদ্দীপকের সমবায় সমিতিটি মোট কত টাকা মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে পারবে?

  23. 423.

    উদ্দীপকে জুমাইনা কোন ধরনের অংশীদার?

  24. 424.

    উদ্দীপকের অংশীদারদের মধ্যে নিচের কোন অনুপাত মুনাফা বণ্টিত হবে?

  25. 425.

    উদ্দীপকের চুক্তিটি কোন ব্যবসায়কে নির্দেশ করে?

  26. 426.

    উদ্দীপকে ক্রেতাদের সেবা দেওয়ার ব্যবসায়টি শুরু করতে—
    i. তেমন মূলধনের প্রয়োজন হয় না
    ii. সেবাগত দক্ষতা অত্যাবশ্যকীয়
    iii. প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য
    নিচের কোনটি সঠিক?

  27. 427.

    শিল্পকর্ম সুরক্ষার জন্য নিচের কোন আইনটি প্রযোজ্য?

  28. 428.

    মি. কায়েশের 'TQ' কোম্পানি ভিয়েতনাম থেকে বিভিন্ন ধরনের চাল আমদানি করে বাছাইয়ের পর গ্রেডিং করে। এরপর প্যাকেটজাত করে বিভিন্ন মানের চাল মধ্যপ্রাচ্য্যের বাজারে রপ্তানি করে। মি. কায়েশ টিভি চ্যানেল ও বিলবোর্ডের মাধ্যমে তার কোম্পানির প্যাকেটজাত চালের তথ্য মধ্যপ্রাচ্যে জনসাধারণের নিকট তুলে ধরেন। এতে তার কোম্পানির প্যাকেটজাত চালের চাহিদা বৃদ্ধি পায়। 'TQ' কোম্পানির মুনাফা ধীরে ধীরে বাড়তে থাকে।

  29. 429.

    ব্র্যাক' এর প্রতিষ্ঠাতা কে ?

  30. 430.

    ওমর গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ একর জমি কিনে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারার বাগান করেন। অঞ্চলটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী। তার বাগানের পেয়ারা ঢাকার পাইকাররা এসে কিনে নিয়ে যায়। তিনি লক্ষ করলেন, তার বাগানের পাশে প্রচুর উঁচু জমি পতিত অবস্থায় পড়ে আছে। ব্যাংক, বিমা প্রভৃতি ধরনের প্রতিষ্ঠানের অনুপস্থিতির কারণে এসব জমির লাভজনক ব্যবহারের জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না।

  31. 431.

    সরকারের সাক্ষরতা কর্মসূচি'- ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান ?

  32. 432.

    জয়িতা তার বান্ধবী প্রতিভা ও অনন্যাকে নিয়ে ঢাকার নিউমার্কেটে ‘বৈশাখী’ নামে হস্তশিল্পের একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। প্রতিভা একজন বিখ্যাত চিত্রকর। সে এ ব্যবসায় কোন মূলধন সরবরাহ করে না এবং পরিচালনায়ও অংশ নেন না। কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ফি নেয়।প্রতিষ্ঠানটি কর্মীদের দিয়ে ঘর সাজানোর বিভিনড়ব হস্তশিল্প সামগ্রী তৈরি করে। অনন্যা হস্তশিল্পের কাঁচামাল চকবাজার থেকে পাইকারি কিনে থাকেন। একদিন অনন্যার হিসাবে গরমিল দেখা দেয়, এতে জয়িতা তাকে সন্দেহ করেন। ফলশ্রতিতে বিরোধের জের ধরে অংশীদারি ব্যবসাটি বিলুপ্ত হয়।

  33. 433.

    নিচের কোন একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দুই ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় ?

  34. 434.

    ওয়াসী তার বন্ধুদের নিয়ে দশজনের একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করেন। কোম্পানির মালিকানাকে দশটি সমান ভাগে বিভক্ত করা হয়। প্রত্যেকে একটি শেয়ারের জন্য এক কোটি টাকা করে মোট ১০ কোটি টাকা বিনিয়োগ করেন। কিছুদিন পর ওয়াসী তার শেয়ারটি কোম্পানির বাহিরের এক বন্ধুর নিকট বিক্রয় করতে চাইলে আইনগত কারণে তা সম্ভব হয় নাই। ওয়াসীর এক বন্ধু ঢাকার শেয়ার মার্কেটে নিবন্ধিত বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে। সে গত মে মাসে সম্প্রসারণশীল OPR সিরামিক্স কোম্পানির শেয়ার কিনে। কোম্পানিটি জুন মাসে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্যের ১০% নগদ এবং ৮টি শেয়ারের বিপরীত বিনামূল্যে একটি শেয়ার দেয়ার ঘোষণা দেয়।

  35. 435.

    জনাব মুগ্ধ ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে ফেনী শহরে নিজ দোকানে বিক্রি করেন। জনাব মুগ্ধ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন ?

  36. 436.

    রংপুরের পঞ্চাশ জন কলাচাষী কলার নায্যমূল্য প্রাপ্তির জন্য একটি সংগঠন গঠন করে। তারা প্রতি সপ্তাহে ট্রাকে করে ঢাকায় পাইকারি বাজারে কলা বিক্রয় করে। তাদের পূর্বের তুলনায় অনেক মুনাফা হয়। তাদের দেখে অনেকে জমিতে কলা চাষে উদ্বুদ্ধ হয়। এ সংগঠনটি সকলের মতামতের ভিত্তিতে একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে। সংগঠনে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আছে যে মতামত দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনো সুবিধা পায় না।

  37. 437.

    কোন দেশে সর্বপ্রথম মোবাইল ফোনভিত্তিক ব্যাংকিং সেবা চালু হয় ?

  38. 438.

    মি. নাদেরের ABC নামক পোশাক শিল্পটি সাভারে অবস্থিত। শিল্পটিতে ৩০০ জন কর্মী কর্মরত। মি. নাদের কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের উপরবেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন যে, শিল্পটিতে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও আগামী বছর কর্মী অসন্তোষের দরুন উৎপাদনকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। শিল্প মালিক কারখানার বর্জ্য পার্শ্বের নদীতে ফেলেন। ফলে তা নদী দূষণের পাশাপাশি পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

  39. 439.

    পণ্যের গুণগত মান উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয় ?

  40. 440.

    শিল্পপতি মি. আহনাফ তার বিদেশি বন্ধুদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান এবং সেখানে 'সৌখিন মোটেল'-এ রাত্রি যাপন করেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন মোটেলটি একটি সংস্থার অধীন, যা ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির আদেশবলে গঠিত। মোটেলটিতে অনেক সুদক্ষ কর্মী বাহিনীসহ উন্নতমানের সুযোগ-সুবিধা আছে। কক্সাবাজরে দেশীয় ঐতিহ্যের পণ্য নিয়ে অনেক দোকান তৈরি হয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা এখান থেকে দেশীয় ঐতিহ্যের প্রচুর শখের পণ্য কিনে নেয় ।

  41. 441.

    পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত ?

  42. 442.

    মি. কবীর নারায়ণগঞ্জে একটি চামড়াজাত ব্যাগ তৈরি শিল্প স্থাপন করেন। তার শিল্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় বর্জ্য নিম্নাঞ্চলে অবাধে চলে যাচ্ছে। এতে এলাকার মানুষের চর্মরোগসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ এলাকায় এমন অনেক শিল্প আছে, যা প্রচণ্ড শব্দ সৃষ্টি করে, বাতাস ভারি করে এবং মাটির উর্বরতা কমায়। তাই দেশের শিল্প প্রতিষ্ঠিানসমূহ যাতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ মেনে চলে এবং দেশে পরিবেশবান্ধব শিল্প গড়ে ওঠে, এ ব্যাপারে সরকার সদা তৎপর।

  43. 443.

    উদ্যোগ হলো-
    i) বিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখা
    ii) বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা
    iii) বিদ্যালয়ে সততা স্টোর পরিচালনা করা
    নিচের কোনটি সঠিক ?

  44. 444.

    মি. আজাদ একটি ক্ষুদ্র শিল্প স্থাপন করেন। তিনি আখের গুড় দিয়ে টেস্টি স্যালাইন উৎপাদন করেন। তিনি টেস্টি স্যালাইনের মান নিয়ন্ত্রণে খুব সজাগ। বাজারজাতকরণের আগে তিনি মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান BSTI এর অনুমোদন নেন। ভোক্তারা BSTI-এর লোগো দেখে নির্দ্বিধায় টেস্টি স্যালাইন কেনে। এ বছর মি. আজাদ জেলা সদরে চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত শিল্প মেলায় টেস্টি স্যালাইনের একটি স্টল দেন। তার স্টলে প্রচুর দর্শনাথীর কাছে সন্তোষজনক পরিমাণ স্যালাইন বিক্রি করেন।

  45. 445.

    নিচের কোনটি উপাদানটি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত ?

  46. 446.

    ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারী মি. রহমান রাজশাহীতে একটি ফলের জুস তৈরির শিল্প স্থাপন করেন। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বুঝতে পেরেছিলেন—বিশ্ববাজারে ফলের জুসের চাহিদা ক্রমবর্ধনশীল। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলায় প্রচুর আম উৎপাদন হয় । তাই কাঁচামাল হিসেবে আমের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। সরকার রাজশাহী অঞ্চলে স্থানীয় কাঁচামালের ব্যবহৃত শিল্পে দশ বছরের জন্য কর অবকাশ ঘোষণা করে ।

  47. 447.

    পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে নিচের কোন সংস্থাটি ?

  48. 448.

    মি. সামি বিদেশ থেকে আধুনিক প্রযুক্তির গৃহস্থালি সামগ্রী আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। এজন্য তিনি কোনো দোকান না দিয়ে অফিস খুলে ইন্টারনেটে Megina.Com নামে একটি ওয়েবপেজ খোলেন। এই পেজে সব পণ্যের ব্র্যান্ড, মূল্যতালিকা ও ছবি উপস্থাপন করেন। ভোক্তা পছন্দ করে পণ্যের অর্ডার দিলে সরাসরি ভোক্তার ঠিকানায় পণ্য পৌছে দেওয়া হয়। মি. সামি গ্রাহকের চাহিদা নিরূপণ করার পাশাপাশি ঝামেলাহীনভাবে পণ্য সরবরাহে ই-মেইল, ফেসবুক, টুইটার প্রভৃতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। এতে ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে এবং মি. সামিও প্রচুর মুনাফা অর্জন করেছেন।

  49. 449.

    কোন ব্যবসায়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা যায় ?

  50. 450.

    সম্প্রতি সরকার নিজস্ব একটি প্রতিষ্ঠানের ৪৫ ভাগ শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান ধরন কী ?