Jashore Board যশোর বোর্ড ২০২৩
691টি প্রশ্ন
- 401.
মি. বাবুল তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি বাবুলের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে মি. বাবুল বাড়িটি বিমা করতে চান। বিমা প্রতিষ্ঠানে গেলে তারা বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন ও মি. বাবুলের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. বাবুল বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু করেন। দ্বিতীয় তলার কাজ শেষ হওয়ার পরপরই র বাড়িটি একপাশে হেলে যায়। মি. বাবুলের বাবা বিমা দাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠান বিমা দাবি পূরণে অস্বীকৃতি জানায়।
- 402.
জনাব সাজ্জাদ একটি জীবন বিমা চুক্তি করেছেন। চুক্তিতে তিনি তার স্ত্রীকে স্ত্রী মনোনয়ন দেন। চুক্তির শর্তমতে সাজ্জাদকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিতে হবে। ৫ বছর পর-নিয়মিত কিস্তি প্রদানের পর সাজ্জাদ মারা যান। মৃত্যুর পর তার স্ত্রী এবং সাবালক ছেলে সুমন পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমা দাবি করে। বিমা কোম্পানি সুমনের দাবি প্রত্যাখ্যান করে এবং স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করে দেয়।
- 403.
গারনিশি আদেশ জারি করেন কে?
- 404.
যে বিষয়গুলো জীবন বিমার প্রিমিয়ামের হার নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য - i বিমাগ্রহীতার বয়স
ii. বিমাগ্রহীতার সামাজিক মর্যাদা
iii. বিমার মূল্য
নিচের কোনটি সঠিক? - 405.
ভবিষ্যতের কথা চিন্তা করে মি. জামাল একটি বিমা পলিসি গ্রহণ করেন। যার উত্তরাধিকারী করা হয় তার স্ত্রীকে। বিমা পলিসি গ্রহণকালে তিনি তার একটি মারাত্মক রোগের কথা গোপন রাখেন। তিনটি প্রিমিয়ামের টাকা প্রদানের পর মি. জামাল মৃত্যুবরণ করেন। মিসেস জামাল বিমা দাবি পেশ করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।
- 406.
SLR এর পূর্ণরূপ কোনটি?
- 407.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
কোন নীতি অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে ব্যাংক ?
- 408.
বিমাযোগ্য স্বার্থ বিমাগ্রহীতার কীসের ওপর নির্ভর করে?
- 409.
কোন আইন অনুযায়ী KYC ফরম পূরণ করা বাধ্যতামূলক?
- 410.
বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর দাবি পরিশোধ করা হয় কোন বিমায়?
- 411.
দেশের প্রধান ব্যাংক-এর ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটি?
- 412.
কেন্দ্রীয় ব্যাংক কোনটি দ্বারা পরিচালিত হয়?
- 413.
যে বিষয়গুলোর ওপর খোলাবাজার নীতির কার্যকারিতা নির্ভরশীল—
i. জনগণের সঞ্চয়ের প্রবণতার ওপর
ii. বিনিয়োগের সুযোগের ওপর
iii. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মাত্রার ওপর
নিচের কোনটি সঠিক? - 414.
যে কারণে চেকের অমর্যাদা হয়—
i. তারিখ না লিখলে
ii. টাকার অঙ্ক না লিখলে
iii. আমানতকারীর স্বাক্ষর না থাকলে
নিচের কোনটি সঠিক? - 415.
একটি বৈধ চেকের মেয়াদ কত দিন?
- 416.
একজন রপ্তানিকারকের জন্য কোন হিসাব সবচেয়ে উপযোগী?
- 417.
যেকোনো ব্যক্তি ATM কার্ড ব্যবহার করতে না পারার কারণ কোনটি?
- 418.
নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
1.1.
(ক) ব-ফলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
1.2.
অথবা, খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: পর্যন্ত, বিজ্ঞাপন, অধ্যক্ষ, ব্যতিক্রম, গণতন্ত্র, দুঃখ, অসহ্য, গ্রহণ।
- 419.
নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
2.1.
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
2.2.
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান করে লেখো: বাংগালী, দূরাবস্থা, মহত্ব, বাঞ্চনীয়, ইতিপূর্বে, শান্তনা, কথোপোকোথন, মুমূর্ষ।
- 420.
নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
3.1.
উদাহরণসহ ক্রিয়া পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
3.2.
অথবা,নিম্নোক্ত যেকোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো:
i. পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম।
ii. দারুণ সুন্দর দেখতে।
iii. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।
iv.বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।V. সবাই রাঙামাটি যেতে চাইছে।vi. বিপদ কখনো একা আসে না।vii. বেশ, তাই হরে।viii. কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। - 421.
নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
4.1.
( ক) “উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?"-ব্যাখ্যা করো।
4.2.
অথবা, (খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: ( যেকোনো পাঁচটি)একচোখা, ছিন্নবস্ত্র, ফুলকুমারী, জলচর, উদ্বেল, তেপান্তর, অভূতপূর্ব, একাদশ।
- 422.
নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
5.1.
অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
5.2.
অথবা,(খ) বাক্য রূপান্তর করো: (যেকোনো পাঁচটি)
i. দুর্জনকে দূরে রাখা উচিত। (অনুজ্ঞাবাচক)
ii. এখানে আসতেই হলো। (নেতিবাচক)
iii. সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক)
iv. সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল)V. রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। (অনুজ্ঞা)vi. শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)vii. যা তার প্রাপ্তি তাই তার দান। (সরল)viii. বাংলাদেশ চিরস্থায়ী হোক। (নির্দেশাত্মক) - 423.
নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
6.1.
(ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
i. আমি সাক্ষী দিব না।
ii. এক পৌষে শীত যায় না।
iii. সব পাখিরা ঘরে আসেনা।
iv. আমি সন্তোষ হলাম।V. দৈন্যতা সবসময় ভালো নয়।vi. অপমান হবার ভয় নেই।vii. তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।6.2.
অথবা, খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো:বৃষ্টি চলাকালীন সময়ে অসীম ফিরে এল। সে খুবই সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমেই সে আকণ্ঠভোজন করিল। তা দেখে অসীমের মা বিস্মিত হলেন। তবে, অসীম নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।
- 424.
উদ্দীপকে বর্ণিত সানী কোন ধরনের অংশীদার?
- 425.
উদ্দীপকে বর্ণিত সমাধানে করণীয় হলো—
i. লিখিত চুক্তি সম্পাদন
ii. চুক্তিপত্র নিবন্ধন
iii. সালিশকারী নিয়োগ
নিচের কোনটি সঠিক? - 426.
রনিদের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?
- 427.
উদ্দীপকে সমবায় সমিতির কোন নীতির কথা বলা হয়েছে?
- 428.
পরিবেশগত কোন উপাদানের কারণে জনাব রেজওয়ানের ব্যবসায় হুমকির সম্মুখীন?
- 429.
জনাব রেজওয়ানের প্রতিষ্ঠানটি টিকে থাকতে সহায়তা করতে পারে—
i. ঋণ সুবিধা
ii. কর অবকাশ
iii. ব্যয় হ্রাস
নিচের কোনটি সঠিক? - 430.
জনাব বাবুলদের ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বনিম্ন সদস্য কত?
- 431.
জনাব রিয়াদের ব্যবসায় কোন দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে?
- 432.
জনাব রিয়াদের কাজের মাধ্যমে আর্থ-সামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে—
i. ভোক্তার স্বার্থ সংরক্ষণ
ii. পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
iii. ব্যবসায়ের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি
নিচের কোনটি সঠিক? - 433.
সমবায়ের গঠনতন্ত্রকে বলা হয়-
- 434.
মি. রায়ান ঢাকায় লালবাগের একজন বড় ফল ব্যবসায়ী। তিনি নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন আমবাগান হতে আম সংগ্রহ করেন। অতঃপর তিনি আমের আকার ও গুনাগুন ভেদে কয়েকটি শ্রেণীতে আম ভাগ করেন। তিনি ট্রাকে করে আম ঢাকায় নিয়ে আসেন। তিনি আম সংরক্ষণের জন্য পৃথক পৃথক ব্যবস্থা গড়ে তোলেন। তিনি পৃথক আম দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে ভাল মুনাফা অর্জন করেন। সুনাম অর্জন করায় খুচরা ফল ব্যবসায়ীরা তার নিকট হতে ফল কিনতে আগ্রহী হয়ে ওঠেন।
- 435.
নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত?
- 436.
মি. জামান বিদেশি ইলেকট্রিক সামগ্রীর এজেন্ট হিসেবে ব্যবসায় করে আসছেন। তিনি প্রচার কার্যের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেন। তিনি ইলেকট্রনিক্স সামগ্রীর বিশাল বাজার লক্ষ্য করে আরো কয়েকজন দেশি ও বিদেশী উদ্যোক্তার সাথে চুক্তি করে ঢাকার আশুলিয়ায় বড় আকারের ইলেকট্রিক সামগ্রী উৎপাদনের কারখানা গড়ে তোলেন। বর্তমানে কারখানাটিতে টিভি, ফ্রিজ, জেনারেটর ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি হচ্ছে। উক্ত পন্য দেশ-বিদেশে বিক্রি ও রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জিত হচ্ছে।
- 437.
বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
- 438.
নিম্নের কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
- 439.
মিসেস সানজানা সিলেটের জমি লিজ করে চা বাগান করেছেন। তিনি আরো কিছু জমির লিজ নিয়ে কমলালেবুর বাগান করেছেন। চা ও কমলালেবুর বাগানে আর্থিক উন্নয়নের জন্য অর্থ প্রয়োজন। অর্থের সংস্থান হলে বাগান হতে চা ও কমলালেবু উৎপাদন করে আর্থিক মুনাফা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখা সম্ভব হবে। কিন্তু ব্যাংক ঋণের জটিলতা থাকায় ঋণ নেওয়া সম্ভব হচ্ছে না এবং অন্যদেরকে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টাও তিনি ব্যর্থ হয়েছেন।
- 440.
মি. দুর্জয় পদ্মা সেতুর এক প্রান্তে একটি ফাস্টফুড এর দোকান চালু করেছেন। তিনি বেড়াতে আসা পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করেন। সঠিকভাবে, সঠিক সময়ে পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার ও সেবা প্রদানের জন্য ৬ জন কর্মচারী নিয়োগ করেছেন। তিনি পর্যটকদের চাহিদা অনুসারে খাবার যোগান দেওয়ায় অনেক সুনাম অর্জন করেছে। তিনি পদ্মা সেতুর অপরপ্রান্তে আরেকটি ফাস্টফুড এর দোকান স্থাপনের পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।
- 441.
নিচের কোন ব্যবসায় দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
- 442.
ক, খ, ও গ তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গঠন করেন। তাদের চুক্তিতে উল্লেখ ছিল ১০ তলা বিশিষ্ট তিনটি ভবন নির্মাণ। ভবন নির্মাণ শেষে দেখা গেল দেনাদার পক্ষ তাদের পাওনা তিন লক্ষ টাকা দিতে গড়মসি করছে। এমতাবস্থায় তাদের সম্পূর্ণ পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হল।
- 443.
নিচের কোন জেলা থেকে ১৯৫৯ সালে বর্তমান BARD এর কার্যক্রম শুরু হয়?
- 444.
রনি, মনি ও জনি তিন বন্ধু সমান মূলধন বিনিয়োগ করে জামালপুরে দয়াময়ী মোড়ে "অভিজাত ক্লিনিক" নামে একটি প্রাইভেট ক্লিনিক স্থাপন করেন। মি. সানি একজন এমবিবিএস ডাক্তার। তিনি দক্ষ ও অভিজ্ঞ একজন ব্যক্তি। এ সকল সদস্য মূলধন ছাড়াই তাকে অংশীদার করে নেয়। সানি, রনি ও মনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। মি. জনি ব্যবসায় মূলধন বিনিয়োগ করলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেনি। বছর শেষে জনি সমান মুনাফা দাবি করে। ফলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
- 445.
মি. আজিজ, মি. আতিক ও মি. আলিফ তিনজন বন্ধু মিলে চুক্তির মাধ্যমে একটি বুটিক্স কারখানা প্রতিষ্ঠা করেন। এদের মধ্যে মি. আলিফ ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না।কিন্তু সমান মুনাফা গ্রহণ করেন। অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ব্যবসাটি পরিচালিত হচ্ছিল। সম্প্রতি আতিক ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ করেন, যার ফলে ব্যবসার পরিচালনা অসম্ভব হয়ে পড়ে। অন্য সদস্যদের ইচ্ছা থাকলেও প্রতিষ্ঠানটির বিলোপ সাধন ঘটে।
- 446.
মিসেস আরিহা ২০১৫ সালে তার চারজন বন্ধু নিয়ে একটা লি. কোম্পানী গঠন করে। অতি সম্প্রীতি তারা গাজীপুরে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। ক্রেতা ও ভোক্তার চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি মানসম্মত গার্মেন্টস পণ্য সামগ্রী উৎপাদন করে আসছেন। তারা ২০২০ সালের ২০% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেন। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। যাতে বৃহদায়তন উৎপাদন সুবিধা পাওয়া যায়। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় তারা জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সরবরাহের সিদ্ধান্ত নেন।
- 447.
কোন ধরনের শেয়াহোল্ডার কোম্পানির প্রকৃত মালিক?
- 448.
মি. রোহান গোল্ডেন লিমিটেড কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিবছর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি অনবরত লোকসান করতে থাকায় কোম্পানি পরিচালনায় অচল অবস্থার সৃষ্টি হয়। অতি সম্প্রীতির ঋণ পরিশোধে কোম্পানি অক্ষমতা প্রতিমান হয়। এমতাবস্থায় কোম্পানির বিলোপ সাধন ঘটে।
- 449.
ন্যূনতম কতজন প্রবর্তক নিয়ে প্রাইভেট লিঃ কোম্পানি গঠিত হয়?
- 450.
মি. আসাদ একজন অল্প শিক্ষিত কৃষক। তিনি এলাকায় ১০০ জন কৃষককে সংগঠিত করে নিজেদের কল্যাণ সাধনের জন্য ব্যবসায় গড়ে তোলেন। এখানে প্রত্যেক সদস্য কৃষক। প্রতি সপ্তাহে ১০০ টাকা করে জমা রাখে। নিজেরা ঋণ নেয়, জমাকৃত অর্থের কিছু অংশ বিনিয়োগ করেন। তারা এ ক্ষেত্রে কৃষি উপকরণ সংগ্রহ করে ও উৎপাদিত সামগ্রী বিক্রয় করেন। তারা ২০২২ সালে ১,০০,০০০ টাকা মুনাফা করে ৮২, ০০০ হাজার টাকার লভ্যাংশ হিসেবে বন্টনের সিদ্ধান্ত নেয়।