Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০১৭

654টি প্রশ্ন

  1. 551.

    উদ্দীপকের B কে KMnO4KMnO_4 দ্বারা জারণ করলে নিচের কোনটি উৎপন্ন হয়?

  2. 552.

  3. 553.

    কোনটি ডেটলের গাঠনিক সংকেত?

  4. 554.

    পরমশূন্য তাপমাত্রা কোনটি?

  5. 555.

    P→O3Q→H2O/ZnR+S\text{P} \xrightarrow{\text{O}_3} \text{Q} \xrightarrow{\text{H}_2\text{O}/\text{Zn}} \text{R} + \text{S}
    ইথান্যাল প্রোপানোন।

  6. 556.

    কোনটি milk of lime?

  7. 557.

  8. 558.

    কোনটি সেকেন্ডারি স্ট‍্যান্ডার্ড পদার্থ?

  9. 559.

    কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে?

  10. 560.

    অ্যামিনোএসিড ও কার্বোহাইড্রেটের মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথকীকরণের সর্বোত্তম ক্রোমেটোগ্রাফিক পদ্ধতি কোনটি?

  11. 561.

    20mL20\text{mL} 0.5M0.5\text{M} এক-ক্ষারকীয় এসিড | | 25mL25\text{mL} 0.15M0.15\text{M} দ্বি-এসিডীয় ক্ষার
    X-দ্রবণ | | Y-দ্রবণ

  12. 562.

    শুল্ককোষের EMFEMFমান কত?

  13. 563.

    X⟶\text{X} \longrightarrow লিখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয় Y⟶\text{Y} \longrightarrow বিন্ডিং তৈরিতে ব্যবহৃত হয়

  14. 564.

    পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামাল হল- i. CaOCaOii. SiO2SiO_2 iii. Na2B4O7 . 10H2ONa_2B_4O_7\ .\ 10H_2O নিচের কোনটি সঠিক?

  15. 565.

    3.04 গ্রাম ব্লিচিং পাউডারকে নিয়ে 400 মিলি দ্রবণ তৈরি করে তা হতে ২৫ মিলি নিয়ে আয়োডোমিতিক পদ্ধতিতে টাইট্রেশন করতে 0.075M সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 40 মিলি প্রয়োজন হলো ।

  16. 566.

    'Zn' এর তড়িৎ রাসায়নিক তুল্যাংক কত?

  17. 567.

    CH2−CH3∣CH3−CH2−CH2−C−Cl+KOH(aq)⟶X∣CH3\begin{array}{c} \text{CH}_2-\text{CH}_3 \\ | \\ \text{CH}_3-\text{CH}_2-\text{CH}_2-\text{C}-\text{Cl}+\text{KOH(aq)} \longrightarrow \text{X} \\ | \\ \text{CH}_3 \end{array}

  18. 568.

    X/X2+(0.15M)∥Y+(0.2M)/Y\text{X/X}^{2+}(0.15\text{M}) \parallel \text{Y}^+(0.2\text{M})/\text{Y} EY+/Y∘=+0.80V, EX2+/X∘=−0.14V\text{E}^{\circ}_{\text{Y}^{+}/\text{Y}} = +0.80\text{V, }\text{E}^{\circ}_{\text{X}^{2+}/\text{X}} = -0.14\text{V} তাপমাত্রা =298 K= 298\text{ K}

  19. 569.

    কোনটি লেড স্টোরেজ সেলের সংকেত ?

  20. 570.

    কোনটি রিচার্জ করা যায়?

  21. 571.

    কোন যৌগটি কিটো - ইনল টটোমারিজম দেখায়?

  22. 572.

    কোন ক্রমটি ক্ষারকত্বের জন্য সঠিক?

  23. 573.

    27°C27\degree C তাপমাত্রায় O2O_2 গ্যাসের r.m.sr.m.s বেগ?

  24. 574.

    বিশুদ্ধ পানির pH কত?

  25. 575.

    5(WV)% KOH5\left(\frac{W}{V}\right)\%\text{ KOH} দ্রবণের ঘনমাত্রা কত?

  26. 576.

    ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক?

  27. 577.

    কোনটি ইলেকট্রোফাইল?

  28. 578.

    SN1\text{S}_N 1 বিক্রিয়ায়-
    i. বিক্রিয়া ধাপ দুটি
    ii. সক্রিয়তার ক্রম 3°RX>2°RX>1°RX>CH3X3°RX>2°RX>1°RX>CH_3X iii. বিক্রিয়া হার হ্যালোজেনো অ্যালকেন ও নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল
    নিচের কোনটি সঠিক?

  29. 579.

    পাল্লের বিরঞ্জক পদার্থ কোনটি?

  30. 580.

    28 g N228\text{ g } N_2 গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কোনটি?

  31. 581.

    100 mL Na2CO3100\text{ mL } Na_2CO_3 দ্রবণে 1.06 g Na2CO31.06\text{ g } Na_2CO_3 দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা হবে—
    i. 0.1M0.1M
    ii. 1.06×104 mg/L−11.06 \times 10^4\text{ mg/L}^{-1}
    iii. 1.06×104 ppm1.06 \times 10^4\text{ ppm}
    নিচের কোনটি সঠিক?

  32. 582.

    6.

    (ক ) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:Analysis; Memorandum; Embargo; Legend; Vehicle; Worship; Biography; Deed; Galaxy; Sanction; Rank; Quack; pay bill; Campus; Home Ministry.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:The life of a student is a life of preparation, preparation for the struggle of life. To make him well fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not completed they will not be able to lead the country to peace and prosperity.

  33. 583.

    8.

    (ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ

  34. 584.

    শিক্ষিত মানুষের কালচারই ধর্ম আর সাধারণ মানুষের ধর্মই কালচার। এ কারণে দরিদ্র অঞ্চলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যুগে যুগে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। যেখানে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কেন্দ্রে থাকা নেতারা গড়ে তোলেন সম্পদের পাহাড়। এমনি একজন আধ্যাত্মিক নেতা হলেন শফিউল্লাহ। যিনি ভক্তের সাথে সাক্ষাতের নাম করে সিঙ্গাপুর যান নিজের চিকিৎসার জন্য। আর ভক্তদের চিকিৎসার জন্য মহৌষধ হলো তাঁর পড়া পানি।

  35. 585.

    তপু ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে এসে হাজির হয় রাজধানী ঢাকায়। মিটফোর্ডে এক ফুটপাতে হোটেলে খেতে গিয়ে দেখতে পায় পাশের নর্দমায় অনেকগুলো ঔষধ পড়ে আছে। হোটেল বয়ের কাছে জানতে পারে এগুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোম্পানি ফেলে গেছে। তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। সে ঐ ঔষধগুলো কুড়িয়ে নতুন প্যাকেটে মুড়ে কম দামে বিক্রি করতে থাকে। সাধারণ মানুষ কম দামে পেয়ে সরল বিশ্বাসে তার দোকান থেকে ঔষধ কিনে প্রতারিত হতে থাকে। আর তপু অল্পদিনে ব্যবসায়ী সমিতির সভাপতি বনে যায়।

  36. 586.

    10.

    (ক) সড়ক দুর্ঘটনা নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।অথবা,(খ) প্রদত্ত সংকেত অনুসসরণে 'বিপদে বন্ধুর পরিচয়' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো:নদীপথে দুই বন্ধুর নৌকা ভ্রমণ- পরস্পরের জন্য আত্মত্যাগের অঙ্গীকার- আকস্মিক নৌকা ডুবে যায়- এক বন্ধু সাঁতার জানে আরেক বন্ধু সাঁতারে অক্ষম.....।

  37. 587.

    আবেদ আলী এতিম জালালকে আদর, ভালোবাসা আর বিশ্বাস-ভরসা দিয়ে বড় করে তোলেন। তাকে বিশ্বাস করে হাটে বাজারে পাঠান বিকিকিনি করতে। প্রতিবেশীরা সাবধান করলেও আবেদ আলী তা কানে তোলেননি। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে আবেদ আলী বাড়ির ভিতরে থেকে জালালকে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যেতে বলেন। কিন্তু জালাল প্রতিশ্রুতি দিয়েও লোভে পড়ে আবেদ আলীকে ধরিয়ে দেয় রাজাকার আর পাক হানাদারদের হাতে।

  38. 588.

    শাহীন গ্রামে প্রতিবেশীর বাড়িতে চুরি করে ধরা পড়ে। মা-বাবা সম্মান বাঁচাতে ছেলেকে মামাবাড়ি পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন থাকার পর নেশাগ্রস্ত হয়ে পড়ে। মামার ঘরের ছোট ছোট দামি জিনিসপত্র হারাতে থাকে। প্রথমত তারা কাজের মেয়েকেই সন্দেহ করে। কিন্তু মেয়ের জন্মদিনের উপহার হারিয়ে গেলে তা পাওয়া যায় শাহীনের ঘরের আলমারির মধ্যে তালাবদ্ধ অবস্থায়। তখন মুখোশ খুলে যায় শাহীনের। মামাবাড়ি থেকে সে বিতাড়িত হয়।

  39. 589.

    2.

    তোমার প্রিয় লেখক।

  40. 590.

    3.

    দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা।

  41. 591.

    4.

    দৈনন্দিন জীবনে বিজ্ঞান।

  42. 592.

    5.

    রূপসী বাংলাদেশ।

  43. 593.

    7.

    (ক) মনে করো, কোনো একটি বইমেলা তোমার জীবনে স্মরণীয় হয়ে আছে। সেই বইমেলার কথা উল্লেখ করে একটি দিনলিপি লেখো।অথবা,(খ) 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'- উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে 'বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক'- এই শিরোনামে একটি ভাষণ তৈরি করো।

  44. 594.

    1.

    স্বদেশপ্রেম।

  45. 595.

    চন্ডিগড় শহরের উপকণ্ঠে বাড়ি ভাড়া নেয় সুরেশ ও কল্যাণী ব্যানার্জী। তাদের এক সন্তান শান্ত। স্বামী-স্ত্রী চাকুরিজীবী হওয়ায় শান্তাকে দেখাশোনার জন্য গ্রাম থেকে আনা হয় আট বছর বয়সী দরিদ্র অনিতাকে। সারাদিনের খাটুনিতে অনিতার শ্রান্ত শরীরে ঘুম চলে আসে সন্ধ্যারাতে। কল্যাণীর ধারণাঅনিতার খাবারের পরিমাণ আরও কমালে ওর ঘুম আসবে না। তাই অনিতার খাবারের পরিমাণ কমিয়ে দেয় কল্যাণী। কম খেতে খেতে অনিতা শীর্ণকায় হয়ে পড়ে। শান্তর উচ্ছিষ্ট সে চুরি করে খায়। এটা জানতে পেরে কল্যাণী অনিতার উপর নির্যাতন চালায়, তওবা করায় এবং উপদেশ দেয় যে চুরি করে খাওয়া পাপ। ফ্রিজে ভর্তি করা খাবার, শান্ত খাওয়ার ভয়ে পালিয়ে বেড়ায় আর অনিতা শান্তর উচ্ছিষ্টের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে।

  46. 596.

    মন্বন্তরের সময় নিঃসন্তান হরিদাসী আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ধানক্ষেতের পাশে পরিত্যক্ত একটি শিশু দেখতে পায়। পরম স্নেহে অসহায় শিশুকে কোলে তুলে নেয় সে এবং মাতৃত্বের মমতায় তাকে বড় করে তোলে। কিন্তু বাদ সাধে সমাজ। তাদের মতে হরিদাসীর কুড়িয়ে পাওয়া ছেলেটি মুসলমানের ছেলে, তাকে কাছে রাখলে ব্রাহ্মণ সমাজের অশুচি হবে। কিন্তু হরিদাসী এত কিছু ভাবতে চায় না। তার কাছে মাতৃত্বের দাবিদারই বড় বিষয়।

  47. 597.

    স্বপ্নচূড়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মি. রহমান রাশভারি মানুষ। কর্মচারীরা আনুগত্যের ভাব প্রকাশে তাঁর সব কথাতেই হ্যাঁ স্যার, জি স্যার করেন। কেবল মতিন সাহেব তা করেন না। যেটি ঠিক সেখানে হ্যাঁ, যেটি ঠিক নয় সেখানে না বলেন। সহকমিরা মতিন সাহেবকে গোঁয়ার ও বেয়াদব ভাবেন। চেয়ারম্যান সাহেবও মাঝে মধ্যে মতিন সাহেবের গোঁয়ারতুমিতে বিরক্ত হন। হঠাৎ কোষাধ্যক্ষের মৃত্যুতে পদটি শূন্য হলে লোভনীয় এ পদে পদায়ন পেতে সহকর্মীরা চেয়ারম্যানকে তোয়াজ করতে থাকে। অবশেষে চেয়ারম্যান যেদিন উক্ত পদের নিয়োগপত্র ইস্যু করেন তা দেখে সবার চোখ ছানাবড়া। কারণ সেই পদের নিয়োগপত্র পান মতিন সাহেব।

  48. 598.

    রফিকের সংসারে সচ্ছলতা না থাকলেও শান্তিতেই ছিল তারা। কিন্তু লোভে পড়ে উপরি পাওনার আশায় কোম্পানির মাল পাচারে সহযোগিতার দায়ে দারোয়ানের চাকরিটা চলে যায় তার। সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। বাধ্য হয়ে রফিকের স্ত্রী কল্পনাকে পরের বাড়িতে ঝি-এর কাজ করতে হয়। রাত অবধি হাড়ভাঙ্গা পরিশ্রম করে সে ঘরে ফেরে। তার চেহারায় মলিনতার ছাপ দেখতে পেয়ে কষ্ট পায় রফিক। তবে মুখ ফুটে কিছুই বলতে পারে না। কারণ সে জানে তার এ শাস্তি আত্মকৃত। কাউকে সে দোষ দিতে পারে না।

  49. 599.

    আব্দুল গাফ্ফার গ্রামের আদর্শ কৃষক। দু-চার গাঁয়ের মানুষ তাকে এক নামে চেনে। সে সমন্বিত পদ্ধতিতে চাষ করে অল্প স্থানে অধিক উৎপাদনের নজির স্থাপন করে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক সাফল্য অর্জন করে। সরকারি-বেসরকারি পুরস্কারও পায়। সরকারি ব্যবস্থাপনায় বিদেশ ভ্রমণে গিয়ে দেখেন সেখানে শীতকালীন ফসল ফলানো হচ্ছে গ্রীষ্মকালে। তিনি উপলব্ধি করেন যে কৃষির অনেক কিছু জানলেও তিনি সবকিছু জানেন না।

  50. 600.

    মচমইল বাজারে প্রকাশ্যে তিনজন সন্ত্রাসী আক্রমণ করে তালেব মাস্টারকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমন সময় ঘটনাস্থলে এসে পড়ে সাহসী এক তরুণ ফিরোজ। সে সন্ত্রাসীদের ধাওয়া করে এবং একজনকে ধরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হাতে তুলে দেয়। ফিরে এসে দেখে মাস্টার তখনও মাটিতে লুটিয়ে পড়ে আছেন। কেউ সাহায্যে এগিয়ে আসছে না, পুলিশি ঝামেলার ভয়ে। ফিরোজ কোনো কিছু না ভেবেই মাস্টার মশাইকে নিয়ে যায় মেডিকেলে।