Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২২

650টি প্রশ্ন

  1. 351.

    ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি হলো—
    i. গ্রাহকদের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ
    ii. শেয়ার ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়
    iii. বুলেটিন প্রকাশ
    নিচের কোনটি সঠিক?

  2. 352.

    মি. কামাল একজন পাইকারি চালের ব্যবসায়ী। তিনি সালামের নিকট বাকিতে বিক্রয়কৃত ১ লক্ষ টাকার মালের মূল্য বাবদ ৩ মাস পরে দেয় সালামের স্বাক্ষরিত একটি দলিল প্রাপ্ত হন। কিছু দিন পর মি. কামালের নগদ অর্থের প্রয়োজন হলে দলিলটি ব্যাংকে বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থপ্রাপ্ত হন। তাছাড়া, ০১-০৪-২০ তারিখে প্রাপ্ত চেকটির টাকা উত্তোলনের জন্য ১৫-১১-২০ তারিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকের অন্য সব শর্তপূরণ এবং হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলেও ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।

  3. 353.

    মি. সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কর্মব্যস্ততার কারণে ব্যাংক হতে সরাসরি টাকা উত্তোলন না করে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত প্লাস্টিক কার্ড দ্বারা 'ATM' বুথ হতে টাকা উত্তোলন এবং কেনাকাটার ক্ষেত্রে কার্ডটি ব্যবহার করেন। তবে হিসাবে জমাকৃত টাকার অতিরিক্ত ব্যবহার করতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা আরেকটি প্লাস্টিক কার্ড সরবরাহ করেন। বর্তমানে তিনি কার্ডটি দ্বারা হিসাবে জমাকৃত টাকার অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন বা কেনাকাটার কাজে ব্যবহারের সুযোগ পান। তবে উত্তোলনকৃত অতিরিক্ত অর্থ পরবর্তীতে সুদসহ ব্যাংককে পরিশোধ করতে হয়।

  4. 354.

    নিচের কোনটি ই-ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত নয়—

  5. 355.

    নিচের কোনটি বিমাচুক্তির আইনগত উপাদান?

  6. 356.

    মি. রহমান একজন চাকরিজীবী ছিলেন। তখন তিনি লেনদেনের জন্য ব্যাংকে একটি হিসাব খোলেন। প্রয়োজনে এ হিসাব হতে মাঝে মাঝে তিনি টাকা উত্তোলন করতেন এবং কিছু সুদও এ হিসাবে জমা হতো। অবসরে যাওয়ার পর তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু ব্যবসায়ের লেনদেনের প্রয়োজনে বারবার চেকের মাধ্যমে এ হিসাব হতে টাকা তুলতে গেলে, হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। এ অসুবিধা দূরকল্পে স্বাভাবিক লেনদেনের জন্য ব্যাংক কর্মকর্তা তাকে একটি নতুন হিসাব খোলার পরামর্শ দেন। যাতে তিনি দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।

  7. 357.

    মি. ইমন একজন ব্যবসায়ী। তিনি স্ত্রীকে নমিনি করে তার নিজের জন্য একটি জীবন বিমাপত্র পলিসি গ্রহণ করেন। তবে বিমা পলিসির চুক্তি অনুযায়ী যতদিন বেঁচে থাকবে ততদিন প্রিমিয়াম দিতে হবে এবং তিনি মারা গেলে নমিনিকে দাবি পরিশাধ করবে। কিন্তু ৩ বছর প্রিমিয়াম দেওয়ার পর অসুস্থতার কারণে এখন আর প্রিমিয়াম দিতে পারছেন না। এমতাবস্থায় বিমার দাবির আবেদন করলে বিমা কোম্পানি প্রত্যাখ্যান করে এবং তাকে তার প্রদত্ত অর্থের অংশবিশেষ ফেরত দেয়।

  8. 358.

    KYC এর পূর্ণরূপ কী?

  9. 359.

    আধুনিক ব্যাংক শব্দটির উৎপত্তি কোনটি থেকে?

  10. 360.

    বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে বিমাদাবি পরিশোধের জন্য প্রয়োজন—
    i. বিমাকৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে অবহিতকরণ
    ii. শিক্ষাগত যোগ্যতার সনদ
    iii. মনোনীত ব্যক্তির প্রমাণ দাখিল
    নিচের কোনটি সঠিক?

  11. 361.

    মি. আনিস ব্যবসায়ের কাজে একটি গাড়ি ব্যবহার করেন। গাড়িটি তার বাবার নামে। গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের আশায় বিমা করতে চাইলে বিমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তার বাবা গাড়িটির বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী বিমগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিমা কোম্পানি বিক্রয় করলে বিমাগ্রহীতা বিক্রয়লব্ধ অর্থ দাবি করলে বিমা কোম্পানি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়।

  12. 362.

    কোন সময়ে চেক, ব্যাংক ড্রাফ্ট ইত্যাদির প্রচলন ঘটেছিল?

  13. 363.

    মি. রাতুল একটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। ব্যবসায়িক কাজে ৩ মাসের জন্য বিদেশে যাওয়ার আগে পরিবারের ভবিষ্যতের চিন্তা করে ৩ মাস মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করে। তাছাড়া তার প্রতিষ্ঠানে রক্ষিত গুদামে পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের লক্ষ্যে 'X' বিমা কোম্পানি ও 'Y' কোম্পানির নিকট বিমাপত্র গ্রহণ করে।

  14. 364.

    ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ কোনটি?

  15. 365.

    কেন্দ্রীয় ব্যাংক কখন ঋণ নিয়ন্ত্রণ করে?

  16. 366.

    দেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে কৃষি এবং বিভিন্ন কর্মসংস্থানমূলক ক্ষেত্রে অধিক ঋণ দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু কিছুসংখ্যক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশ অমান্য করে লাভজনক খাতে ঋণ দেওয়ার প্রবণতা বজায় রাখে। এমতাবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অমান্যকারী ব্যাংকগুলোকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তির সুবিধা স্থগিত করে।

  17. 367.

    মি. 'S' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত শস্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মি. 'S'-এর পাশাপাশি অথবা আদেশানুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল। অপর ক্রেতা মি. হাসেমের নিকট হতে বিক্রীত পণ্যের মূল্য বাবদ আরেকটি চেক প্রাপ্ত হন। চেকটির বামকোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 'S' ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। চেকটি উপস্থাপন করলে কর্তৃপক্ষ তাকে তার হিসাবে জমা দিতে বলে।

  18. 368.

    চেক হারিয়ে গেলে আমানতকারীর প্রথম করণীয় কী?

  19. 369.

    'R' এমন একটি ব্যাংক যার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। অপরপক্ষে, 'S' ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা এবং জনগণের নিকট হতে আমানত সংগ্রহ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ সহায়তা প্রদান করা। তাছাড়া অনেক সময় 'S' ব্যাংক 'R' ব্যাংক হতে ঋণ সহায়তা নিয়ে থাকে।

  20. 370.

    SLR এর পূর্ণরূপ কোনটি?

  21. 371.

    একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত?

  22. 372.

    বর্তমানে বাংলাদেশে প্রচলিত বিমা আইন কত সালের?

  23. 373.

    বিমা ব্যবসায়ের মূলনীতিসমূহ হলো—
    i. বিমাযোগ্য স্বার্থের নীতি
    ii. মুনাফা নীতি
    iii. আনুপাতিক অংশগ্রহণের নীতি
    নিচের কোনটি সঠিক?

  24. 374.

    কোন ক্ষেত্রে দ্বৈত বিমা করা যায় না?

  25. 375.

    বিনিময় বিলের প্রধানত পক্ষ কতটি ?

  26. 376.

    প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে জীবন বিমাপত্র কত প্রকার?

  27. 377.

    নমুনা স্বাক্ষর কার্ডের অন্তর্ভুক্ত বিষয় হলো-
    i. হিসাবের শিরোনাম
    ii. নমিনির নাম ও স্বাক্ষর
    iii. গ্রাহকের স্বাক্ষর
    নিচের কোনটি সঠিক?

  28. 378.

    বিশেষায়িত ব্যাংক কোনটি?

  29. 379.

    নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি?

  30. 380.

    কোন চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়?

  31. 381.

    1.1.

    'এ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
    আকাঙ্খা, ঔজল্য, পৈত্রিক, বৈয়াকরণিক, শান্তনা, শিরচ্ছেদ, দৈন্যতা, নূন্যতম।

  32. 382.

    2.1.

    কর্মপদ অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো।

    2.2.

    ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
    অনতিবৃহৎ, আলুনি, উদ্বেল, উপজেলা, গৃহান্তর, বিপত্নীক, দম্পতি, তেপায়া।

  33. 383.

    3.1.

    বাক্যের গুণ বলতে কী বোঝো? একটি সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।

    3.2.

    যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
    i. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
    ii. সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত।
    iii. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
    iv. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
    v. এটা লজ্জাস্কর ব্যাপার।
    vi. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
    vii. নিরোগী লোক আসলে সুখী।
    viii. সব ছাত্ররা উপস্থিত আছে।

  34. 384.

    লক্ষ্মীপুর গ্রামের সমবায় সমিতির মুখ্য লক্ষ্য কী ছিল?

  35. 385.

    উদ্দীপকের কারবার সংগঠনটি কোন ধরনের?

  36. 386.

    উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায়ের সংগঠনটির সাংগঠনিক ধরন কী?

  37. 387.

    উদ্দীপকের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয় হলো—
    i. সদস্য সংখ্যা বৃদ্ধি
    ii. বিবরণপত্র প্রচার
    iii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
    নিচের কোনটি সঠিক?

  38. 388.

    ডেল্টা ব্যাংক লি. এর শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম নিচের কোনটির অন্তর্গত?

  39. 389.

    প্রিন্টিং মিডিয়ায় জনকল্যাণমূলক বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ডেল্টা ব্যাংক লি. যা করতে চাচ্ছে তা হলো—
    i. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
    ii. মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা
    iii. দারিদ্র্য নিরসন করা
    নিচের কোনটি সঠিক?

  40. 390.

    সার্বভৌমত্ব কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

  41. 391.

    আম ব্যবসায়ী জনাব রাকিব রাজশাহী থেকে গ্রীষ্ম মৌসুমে বড় বড় আমের বাগান চাষিদের নিকট থেকে ক্রয় করেন। অতঃপর তিনি আমের আকার ও গুণাগুণ ভেদে কয়েকটি শ্রেণিতে ভাগ করেন। তিনি উক্ত আম দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে ভালো মুনাফা করেন। পক্ষান্তরে, জনাব সাকিব চীন থেকে ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় করে নেপাল ও ভুটানে বিক্রয় করেন। এ থেকে মি. সাকিব প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে।

  42. 392.

    ট্রেড কোন ধরনের বাধা দূর করে?

  43. 393.

    দুটি দেশের মধ্যে সম্পাদিত ' দ্বি-পাক্ষিক ' চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

  44. 394.

    জনাব আবেদীন স্থানীয় বাজারে একটি ঘর ভাড়া করে তাতে মানুষের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী ওঠালেন এবং দোকানের নাম দিলেন "আবেদীন স্টোর'। তিনি পাইকারি ব্যবসায়ীদের নিকট থেকে পণ্য ক্রয় করে খুচরা মূল্যে ক্রেতা/ ভোক্তার নিকট বিক্রয় করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে ব্যবসায় পরিচালনা করার কারণে তার ব্যবসায়ের পরিচিতি ও বিক্রয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, অর্থসংকটের কারণে মানুষের বাড়তি চাহিদা পূরণ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়ছে।

  45. 395.

    অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন হয় যখন-
    i.কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হলে
    ii.একজন ভিন্ন সকল অংশীদার দেউলিয়া হলে
    iii.আইন অনুযায়ী ব্যবসায়টি পরিচালনা অবৈধ হলে
    নিচের কোনটি সঠিক?

  46. 396.

    মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য যে শিল্প নিয়োজিত থাকে সেটা কোন শিল্পের অন্তর্গত?

  47. 397.

    পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এদেশের জনশক্তি ও সস্তা শ্রমিকের উপর ভিত্তি করে গড়ে ওঠেছে পোশাক শিল্প। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের বেশ সুনাম রয়েছে। তবে মাঝে মাঝেই শ্রমিক অসন্তোষসহ নানাবিধ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ফলে এই শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হয়।

  48. 398.

    জনাব তাহমিনা বেগম শেরপুরের নিউমার্কেটে 'লেডিস টেইলার্স এবং বোরকা হাউজ' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি মেয়েদের বিভিন্ন রকম পোশাকসহ নকশি চাদর, কুশন কভার, বালিশ কভার ইত্যাদি তৈরি ও বিক্রয় করেন। তাকে এ কাজে সহযোগিতা করার জন্য তিনি বেশ কয়েকজন নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিয়েছেন। সেলাই প্রকল্পে অনন্য অবদানের জন্য তিনি জাতীয় যুব পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।

  49. 399.

    আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বড় ভূমিকা পালন করে কোন সংগঠনটি?

  50. 400.

    রনি, জনি ও জিহান তিন বন্ধু চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় পড়ে তোলেন। তারা বিক্রয়ের উদ্দেশ্যে দশটি বহুতল ভবন নির্মাণ করবেন। যার প্রত্যেকটিতে একশতটি করে ফ্ল্যাট থাকবে। চুক্তি মোতাবেক তারা কাজ শুরু করে এবং পরবর্তীতে একটা সময়ে কাজ শেষ করেন। এরই মধ্যে তারা ফ্ল্যাট বিক্রয় করতে থাকেন। কিন্তু একজন ক্রেতার নিকট তাদের পাওনা চল্লিশ লক্ষ টাকা আদায় করতে পারছে না। এমনকি পাওনা আদায়ে মামলা দায়ের করতেও পারছে না।