Dhaka Board ঢাকা বোর্ড ২০১৭
649টি প্রশ্ন
- 351.
মি. কামাল 'রূপসা ব্যাংকে' চাকরি করেন। ঈদ সেলামি হিসেবে তার মেয়ে ঐশীকে কিছু ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নতুন নোট উপহার দিলেন। ঐশী জানতে চাইল এই নতুন টাকাগুলো 'রূপসা ব্যাংক' ছাপায় কিনা? মি. কামাল বললেন যে, কিছু টাকা সরকার ও কিছু টাকা 'গড়াই ব্যাংক' ছাপায় কিন্তু রূপসা ব্যাংক কোনো টাকা ছাপাতে পারে না।
- 352.
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?
- 353.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
বিমাগ্রহীতার ভিত্তিতে জীবন বিমা কত প্রকার?
- 354.
মি. সাজ্জাদ তার হিসাবের একটি চেক জনাব সিফাতকে দিলেন। চেকে প্রাপকের ঘরে কোনো নাম লেখা ছিল না। জনাব সিফাত চেকটি তার হিসাবে জমা দেয়ার জন্য তার কর্মচারীকে ব্যাংকে পাঠালেন। তবে জমা দেয়ার আগে চেকের বাম পাশে দুটি রেখা পাশাপাশি দিয়ে দেন। প্রাপকের নাম না থাকায় ব্যাংক কর্মকর্তা ম্যানেজার সাহেবকে বিষয়টি জানান। ম্যানেজার সাহেব বললেন, চেকের টাকা মি. সিফাতের হিসাবে জমা করে দিলে কোনো সমস্যা নেই।
- 355.
KYC এর পূর্ণরূপ কী?
- 356.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
মুদ্রাস্ফীতি যে যে কারণে হতে পারে—
i. অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়া
ii. অর্থের যোগান বেড়ে যাওয়া
iii. উৎপাদন কমে যাওয়া
নিচের কোনটি সঠিক? - 357.
কোনটি প্রাকৃতিক বিপদ!
- 358.
মি. নাহিদ ও মি. শাকিল দুই ভাই ফাইভ স্টার হোটেলে চাকরি করেন। তাদের দুই ভাইয়েরই পদ্মা ব্যাংকে হিসাব আছে। পদ্মা ব্যাংক মি. নাহিদকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করেছে যার মাধ্যমে সে তার জমাকৃত টাকা উত্তোলন করা ছাড়াও পণ্য ক্রয় করতে পারে। অরপদিকে পদ্মা ব্যাংক লি. শাকিলকেও একটি প্লাস্টিক কার্ড সরবরাহ করেছে, যেটি দ্বারা বাকিতে পণ্য ক্রয় করা ছাড়াও ধারে টাকা উত্তোলন করতে পারবে। পদ্মা ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় শাখা স্থাপন করে সেবা প্রদান করছে। তা ছাড়া গ্রাহকদের আরো আধুনিক সেবা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে ভাবছে।
- 359.
শস্য বিমার প্রকৃতি-
i. নির্দিষ্ট ঝুঁকি
ii. সকল ঝুঁকি
iii. সামাজিক ঝুঁকি - 360.
মি. সিহান তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি মি. সিহানের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে মি. সিহান বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন মি. সিহানের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. সিহান বিমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির ২য় তলার কাজ শুরু করেন। ২য় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি এক পাশে হেলে গেছে। মি. সিহানের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি বিমা দাবি পূরণে অস্বীকৃতি জানায়।
- 361.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
দুর্ঘটনা বিমা কত প্রকার?
- 362.
জনাব রহিমের বর্তমান বয়স ৪৫ বছর। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে ১৫ বছরের একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। তিনি তার স্ত্রীকে বিমাপত্রের নমিনি করেন। পরপর ৩ বছর কিস্তি প্রদান করার পর জনাব রহিমের মৃত্যু হয়। মেয়াদপূর্তির পর তার স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করে।
- 363.
বিমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার বিনিময় মূল্যকে কী বলে?
- 364.
এমভি সাগরকন্যা নামে একটি জাহাজ ১ জানুয়ারি ২০১৭ চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে রিয়াদ বন্দরে যাবে বলে নৌ-বিমার চুক্তিপত্রে লেখা ছিল। কিন্তু কোনো এক কারণে জাহাজটি ৩ জানুয়ারি ২০১৭ যাত্রা করে। তারপর জাহাজের ক্যাপ্টেন নিজের ইচ্ছানুযায়ী যাত্রাপথ পরিবর্তন করে। চলতে চলতে এক পর্যায়ে সমুদ্রের গভীরে থাকা একটি হিমবাহতে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করে।
- 365.
আজকাল প্রায় সময় গার্মেন্টস-এ অগ্নিকাণ্ড ঘটে থাকে। এই জন্য মি. শাহরুখ তার গার্মেন্টস ফ্যাক্টরির ৩ কোটি টাকার কাপড়ের জন্য ২ কোটি টাকার অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। গুদামে মালামাল থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে গুদামের সমস্ত কাপড় পুড়ে যায়। তখন কাপড়ের বাজারমূল্য ছিল ২ কোটি ৭০ লক্ষ টাকা। মি. শাহরুখ বিমা কোম্পানির কাছে ২ কোটি ৭০ লক্ষ টাকা বিমা দাবি করেন।
- 366.
কোনটি ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ?
- 367.
ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংককে?
- 368.
দাগকাটা চেক কত প্রকার ?
- 369.
অর্থ সংগ্রহের সহজ মাধ্যম কোনটি?
- 370.
কোনটি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলি?
- 371.
বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন কত সালের?
- 372.
নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?
- 373.
1.
অধ্যবসায়
- 374.
1.
(ক) উদাহরণসহ 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:উপস্থিত, দরখাস্ত, প্রায়শ্চিত্ত, অতি, মর্যাদা, লাবণ্য, স্বল্প, ব্যবহার।
- 375.
2.
(ক) ণত্ব-বিধি কী? উদাহরণসহ ণত্ব-বিধির পাঁচটি নিয়ম লেখো।অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:পিপিলিকা, মনিষী, পানিনী, সুস্বাগত, মহত্ব, জৈষ্ট্য, ন্যূনতম, ননদী।
- 376.
3.
(ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো: অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও- আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ কর- তাহলেই অনেক হবে।
- 377.
4.
(ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):কালান্তর, হিতাহিত, ত্রিফলা, প্রগতি, ধর্মঘট, ঊর্ণনাভ, যথেষ্ট, বাগদত্তা।অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো:ঘাতক, দ্রাঘিমা, নায়ক, ঐহিক, শৈশব, সাহিত্য, চিরুনি, পানতা।
- 378.
5.
(ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো।অথবা, (খ) নির্দেশানুসারে বাক্যের রূপান্তর করো (যেকোনো পাঁচটি):
i. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)
ii. আমার কেনা বইটি খুব দামি। (জটিল)
iii. দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)
iv. কেউ অন্ধের দুঃখ বুঝল না। (প্রশ্নবোধক)V. পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)vi. দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞাবাচক)vii. লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক)viii. যে সত্য কথা বলে, সবাই তাকে ভালোবাসে। (সরল) - 379.
6.
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:i) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।ii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।iii) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।iv) এখানে প্রবেশ নিষেধ।v) পড়ে পাতায় নিশির পাতায় শিশির।vi) সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।vil) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।viii) তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বের প্রায় তিরিশ কোটি বাংলাভাষাভাষী। ভাষীক দিক হইতে পৃথিবীতে এই ভাষার স্থান পঞ্চম। কিন্তু আমাদের বাংলাদেশেই এটির সর্বস্তরে ব্যবহার নেই, কারণ মানষিক দৈন্যতা। ভাষাকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত করতে হলে কমিটমেন্ট প্রয়োজন।
- 380.
উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন ধরনের পরিবেশের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে?
- 381.
জুয়েল নিচের কোন প্রতিষ্ঠানে চাকরি করেন?
- 382.
জুয়েলের চাকরিরত প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য করণীয় হতে পারে —
i. ব্যবস্থাপনার দক্ষতার উন্নয়ন করা
ii. অপচয় হ্রাস করা
iii. লাভজনক রুটগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক? - 383.
উদ্দীপকে বর্ণিত রাজিব কোন ধরনের অংশীদার?
- 384.
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি যেভাবে বিলোপসাধন ঘটবে তা হলো—
- 385.
মি. অরূপের গৃহীত পদক্ষেপটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
- 386.
উদ্দীপকে বর্ণিত জনাব অরূপের দেওয়ানি আদালতের সাহায্য নেয়ার কারণ হলো—
i. তার আইনি অধিকার
ii. গাইড বই লেখকের শাস্তির বিধান করা
iii. গাইড বইটি নিষিদ্ধ করা
নিচের কোনটি সঠিক? - 387.
উদ্দীপকে বর্ণিত মি. সায়েমের ভোট দানে ব্যর্থ হওয়ার কারণ কী?
- 388.
উদ্দীপকে উল্লিখিত মি. সায়েম পরবর্তীতে ভোট দিতে চাইলে তার করণীয় কী?
- 389.
জসিম মিয়া তার ব্যবসায় কোন বিষয়টির ওপর অধিক গুরুত্ব দিয়েছেন?
- 390.
জেলেরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারে?
- 391.
রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল্য উদ্দেশ্য কী?
- 392.
একমালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের কোন
সাদৃশ্য দেখা যায়? - 393.
জনাব জাকির হোসেন বিবিএ অনার্স পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে রাড়িতে ফিরে নিজেদের তিন বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির ওপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্নস্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব জাকির হোসেন একজন জনপ্রিয় এবং সফল মাছচাষি। তার এ কাজ এখন অনেকেই অনুসরণ করছেন।
- 394.
গণি মিয়া কৃষক পরিবারের কর্মঠ ছেলে। নদীবিধৌত পদ্মার পাড়ে তারা বাস করতেন। জমিতে পলি থাকায় সেখানে প্রচুর ফসল উৎপন্ন হতো। ফলে তারা সচ্ছল জীবিকা নির্বাহ করতেন। বন্যায় নদী ভাঙনের ফলে গত বছর গণি মিয়াদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন তারা কষ্টকর জীবনযাপন করছেন। তার ব্যবসায় করার ইচ্ছা ছিল। কিন্তু, ব্যাংক ঋণ না পেয়ে তিনি ইটের ভাটায় কাজ শুরু করেন। পরবর্তীতে নদীভাঙন এলাকায় সরকার ব্যাংক ঋণের ব্যবস্থা করলে গণি মিয়াদের আর্থিক অবস্থার উন্নয়ন হয়।
- 395.
জনাব শফিক তার নিজস্ব কারখানায় চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন প্রতিষ্ঠানে সরবরাহ করেন। তাকে সহায়তা করার জন্য তার দুই বন্ধু শ্যামল ও সজল ঐ প্রতিষ্ঠানে কর্মরত। জনাব শফিকের উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে এর সুনাম আছে। তিনি তার বন্ধুদের সহায়তায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করেন।
- 396.
রংপুরের মিতালী দত্ত নাটোর ও পাবনা থেকে মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ঋণের জন্য তিনি বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করলেও জামানত ছাড়া ঋণ নিতে পারেন না। তার এক বন্ধু তাকে একটি ব্যাংকের নাম বলে যেখানে তার মতো ব্যবসায়ীদের জামানত ছাড়া ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তিনি ঐ ব্যাংকের সাথে যোগাযোগ করে সফল হন এবং ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হন।
- 397.
পণ্যকে সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
- 398.
মি. সাব্বির 'এবিসি ব্যাংক'-এর প্রধান নির্বাহী। তিনি তার ব্যাংকে সব লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম চালু করেন। গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য চিঠিপত্রের মাধ্যমে লেনদেনের বদলে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএস পদ্ধতি চালু করেন। উন্নত গ্রাহকসেবার কারণে তার ব্যাংকের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে।
- 399.
জনাব আরিফ ও তার ছয় বন্ধু একত্রিত হয়ে ৯০ কোটি টাকা মূলধন নিয়ে আনন্দ ট্রেডার্স নামে একটি ব্যবসায় গঠন করেন। আরিফ ও তার বন্ধু রিপন পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বাড়ানোসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তারা উচ্চহার সুদের ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।
- 400.
Business শব্দটি কোন ভাষা থেকে এসেছে?