Dhaka Board ঢাকা বোর্ড ২০২৪
213টি প্রশ্ন
- 101.
যুক্তি-১: কোনো মানুষ নয় ফেরেস্তা। কোনো ফেরেস্তা নয় মানুষ।যুক্তি-২: সকল ধার্মিক হয় সুখী। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক।
- 102.
পারিবারিক সমঝোতা, শ্রদ্ধাবোধ ও বিশ্বাস ছাড়া সংসার টিকে থাকা দায়। শরীফ ও শারিকার পারিবারিক দ্বন্দ্বে সংসারে ভাঙন ধরে। তারা আলাদা বসবাস করতে থাকে। তৃতীয় পক্ষ মিঃ সোবহানের মাধ্যমে তাদের মধ্যে সমঝোতা হয় এবং তারা পুনরায় সংসারের স্বাভাবিক জীবনে ফিরে আসে।
- 103.
ঘটনা-১: আবীর তার বন্ধু ইমরানের বাবার মৃত্যুর সময় সান্ত্বনা দিতে গিয়ে বলে, “দেখ তোমার বড় আব্বা, দাদা, চাচা মারা গিয়েছেন ঠিক তেমনি আমার দাদাও মারা গিয়েছেন। এমনকি আমি এবং তুমিও একদিন মারা যাবো। মনকে শক্ত করতে হবে কারণ এটিই প্রকৃতির নিয়ম।"ঘটনা-২: দিনের পরে রাত হয়।
- 104.
- 105.
দৃষ্টান্ত-১: সকল মানুষ হয় মরণশীল। সকল শিক্ষক হয় মানুষ। অতএব, সকল শিক্ষক হয় মরণশীল।দৃষ্টান্ত-২: সকল রাজা হয় মরণশীল। কিছু মানুষ নয় রাজা অতএব, কিছু মানুষ নয় মরণশীল।
- 106.
বিবৃতি-১: "মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব।"বিবৃতি-২: মানুষ হয় এমন জীব যার দুটি হাত, দুটি পা আছে; সে হাসে কাঁদে, কথা বলে এবং ব্যক্তিত্ব আছে।বিবৃতি-৩: "মানুষ হলো মনুষ্য জাতীয় জীব।"
- 107.
দৃশ্যকল্প-১দৃশ্যকল্প-২: করিম চাচার মহল্লায় বসবাসকারী মানুষের মধ্যে তিনি হলেন-শিক্ষিত, সৎ সুখী এবং ধার্মিক ব্যক্তি।দৃশ্যকল্প-৩: বাংলাদেশের জাতীয় পশুর পা, চোখ, কান, নাক এবং মুখ রয়েছে।
- 108.
- 109.
দৃশ্যকল্প-১: একটি খামারের সকল মুরগি পরীক্ষা করে দেখা গেল যে, সকল মুরগি হাইব্রিড জাতের। অতএব, ওই খামারের সকল মুরগি হাইব্রিড জাতের।দৃশ্যকল্প-২:গরু হয় মরণশীলছাগল হয় মরণশীলবাঘ হয় মরণশীলসিংহ হয় মরণশীল সকল প্রাণী হয় মরণশীল
- 110.
চিত্র-২:ভূমিকম্প সম্পদের ক্ষতি অর্থনৈতিক দুরবস্থা দুর্ভিক্ষ
- 111.
দৃশ্যকল্প-১। ভার্চুয়াল মাধ্যমে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট একটি ব্যাপক বিষয়। এর সাহায্যে ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ইমো, জুম ইত্যাদি অপেক্ষাকৃত ক্ষুদ্র মাধ্যমকেও ব্যাখ্যা করা যায়।দৃশ্যকল্প-২: কীর্তনখোলা নদীর ভাঙনের ফলে সৃষ্ট দুর্দশা দেখার জন্য পানি সম্পদ মন্ত্রী চরবাড়িয়া এলাকা পরিদর্শন করেন। তিনি আনুমানিক ধারণা গঠন করলেন যে, কীর্তনখোলা নদীর তীর ধরে বাঁধ নির্মাণ করলে মানুষের দুর্দশা লাঘব হবে।
- 112.
দৃশ্যকল্প-১: আম নয় জাম।দৃশ্যকল্প-২: চরিত্র হলো মানবতার মুকুট।দৃশ্যকল্প-৩: কাল হলো অনন্তকাল ধরে চলমান প্রতিমূর্তি।
- 113.
খটলা-১। 'ক' কলেজের পৌরনীতির শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেলেন। পৌরনীতির অন্য একজন শিক্ষক যোগদান না করা পর্যন্ত অধ্যক্ষ মহোদয় এ বিষয়টি পড়ানোর জন্য যুক্তিবিদ্যার শিক্ষককে দায়িত্ব দিলেন।ঘটনা-২: একজন কৃষক দেখলেন হঠাৎ তাঁর ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, তাঁর ক্ষেতের উপর দিয়ে খারাপ বাতাস বয়ে যাচ্ছে বলে এমন হচ্ছে।
- 114.
- 115.
দৃষ্টান্ত-১: পৃথিবী একটি গ্রহ। সূর্যের আলোতে আলোকিত হয়। সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। অপরদিকে মঙ্গলও একটি গ্রহ। সূর্যের আলোতে আলোকিত হয়। সূর্যকে প্রদক্ষিণ করে। সুতরাং মঙ্গলেও প্রাণের অস্তিত্ব আছে।দৃষ্টান্ত-২: আমি এ যাবৎ যত বক দেখেছি সবই সাদা। এতএব, সকল বক হয় সাদা।
- 116.
ঘটনা-১: ডেঙ্গু জ্বর → পরীক্ষা-নিরীক্ষা → এডিস মশাঘটনা-২: দেশে মহামারি ছড়িয়ে পড়লে দাদি বললেন, দেশে খারাপ আত্মার আগমন ঘটেছে।
- 117.
পারিভাষিক রূপ
7.1.
যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ :Architecture, Bacteria, Carfew, Diplomacy, Expert, Galaxy, Hostage, Lock-up, Monarchy, Oath, Public opinion, Quarantine, Reform, Session, War-crime.
7.2.
নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর :In the present world we live in a global village. The countries of the world are now like the homes of village. The countries are like next door neighbor to one another. We can immediately know what happens in other countries. And we can also share their joys and sorrows with them.
- 118.
হোসেন মিয়া সাধারণ মাঝি থেকে নিজ পরিশ্রমে অনেক বিত্তশালী আজ। তিনি ময়নাদ্বীপের মালিক। পদ্মাপাড়ের কেতুপুর গ্রামের জেলেপাড়ার কুবের মাঝিদের তিনি অসময়ের বন্ধু। হোসেন মিয়া তাঁর স্বপ্নের ময়নাদ্বীপকে বানাতে চান একখণ্ড মানবিক পৃথিবী। তাই তাঁর ময়নাদ্বীপে বসবাসকারীদের মধ্যে থাকবে না হিংসা-বিদ্বেষ, ধর্ম-অধর্মের তফাৎ।
- 119.
সখিপুর গ্রামের প্রতিপত্তিশালী ব্যক্তি কমল চৌধুরীকে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই ভালোবাসেন। মানুষের বিপদে-আপদে তিনি সকলের আগে সহায়তার হাত বাড়িয়ে দেন। গ্রাম্য সালিশে বসে তিনি নির্মোহভাবে ন্যায্য কথা বলেন। একদিন নারী কেলেঙ্কারি বিষয়ক এক গ্রাম্য সালিশে বসে তিনি বললেন "নারীর প্রতি সকলের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হওয়া দরকার। মিথ্যা, বানোয়াট ও মনগড়া কথা বলে নারীর মর্যাদাহানি করা অন্যায়, অপরাধ। সংসারের প্রয়োজনে তারা কঠোর পরিশ্রম ও সীমাহীন ত্যাগ স্বীকার করে। পরিবার গঠনে তাদের ভূমিকা অপরিসীম। তাই তাদেরকে যথাযথ মূল্য ও মর্যাদা দেওয়া সকলের মানবিক কর্তব্য।"
- 120.
শোনা যায়, তিস্তাপাড়ে এখন আর ফসলি জমি নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জমিতে মেশিন বসিয়ে উত্তোলন করে নিচ্ছে ভূগর্ভস্থ পাথর। এই অঞ্চলে ফসলের তুলনায় পাথরের মূল্য বেশি। দিনে দিনে মেশিনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকার সচেতন জনগোষ্ঠী দেশের স্বার্থে এতে বাধা দিলে তারা সাময়িকভাবে পাথর উত্তোলন-বদ্ধ রাখে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তিনটি মেশিন বসানোর অনুমতি নিয়ে বাস্তবে তিনশত মেশিন বসিয়ে আবার পাথর উত্তোলন করে যাচ্ছে ব্যবসায়ীরা। এতে যেমন ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ব্যবসায়ীদের তাতে কিছু যায়-আসে না, অধিক মুনাফা অর্জনই যেন তাদের লক্ষ্য। এভাবে চলতে থাকলে একদিন হয়তো শোনা যাবে, মাটির নিচে তলিয়ে গেছে তিস্তাপাড়ের বিশাল জনপদ।
- 121.
পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন মাহাবুবের জীবন চলার পথ দিশেহারা। বন্ধু রিপন এ সময় তারই এক আত্মীয়া নিঃসন্তান খালার বাড়িতে মাহাবুবের লেখা-পড়ার সুযোগ করে দেয়। মাহাবুব ভাগ্যের অন্বেষণে বিদেশ ঘুরে এখন প্রতিষ্ঠিত। সামাজিক জনহিতকর কাজে তার বেশ সুনাম রয়েছে। প্রতিবারের মতো গত ঈদের জাকাত প্রদানের দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় মাহাবুব। সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনের বাকি জীবন চলার আর্থিক নিশ্চয়তার সংস্থান করে দেয় মাহাবুব। বন্ধুত্বের ঋণ শোধের তৃপ্ততায় মুগ্ধ রিপনও।
- 122.
দিনিলিপি/প্রতিবেদন
8.1.
তোমার কলেজে পহেলা বৈশাখ উদ্যাপনের ওপর একটি দিনলিপি লেখ।
8.2.
'দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি' বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
- 123.
বৈদ্যুতিন চিঠি/ আবেদন পত্র
9.1.
বই পড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখ।
9.2.
শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লেখ।
- 124.
নাম তার অনামিকা। সে তার পিতামাতাসহ পরিবারের সকলকে জানিয়ে দিয়েছে বিয়ের বাজারে সে পণ্য হতে চায় না। কথাটি এলাকায় ছড়িয়ে যাওয়ায় তার পিতামাতা পড়েছে দুশ্চিন্তায়। সম্প্রতি সরকারি চাকুরিতে যোগদানকারী পাশের গ্রামের উচ্চশিক্ষিত তরুণ বিবেক রায় অনামিকাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবা সিদ্ধেশ্বর রায় বিপুল পরিমাণ যৌতুক নিয়ে ঘটা করে ছেলের বিয়ে দেবেন ভেবে রাখলেও বিবেকের ইচ্ছা ও কঠিন সিদ্ধান্তে কোনো প্রকার শর্ত ছাড়াই অনামিকার বাবার কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং অল্পদিনের মধ্যেই বিবেক-অনামিকার শুভ বিবাহ সম্পন্ন হয়।
- 125.
শিক্ষানুরাগী আলী হায়দার অবসর গ্রহণের পর গড়ে তোলেন আলোকবর্তিকা নামক সেবা সংগঠন। যার মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি পথশিশুদের শিক্ষাদান, দুর্নীতি-বিরোধী প্রচারণা, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক নানা সেমিনারের আয়োজন করেন। বেকারদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে নিজ জমানো টাকায় 'আলী হায়দার টেকনিক্যাল কলেজ' স্থাপন করেন। উক্ত প্রতিষ্ঠান থেকে বেকার যুবক-যুবতীরা প্রশিক্ষিত হয়ে দেশ-বিদেশে চাকরি করে এলাকার সচ্ছলতা ফিরিয়ে এনেছে।
- 126.
পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয় নিয়ে স্বামী-শাশুড়িকে জেলে পাঠায়।
- 127.
ভারতীয় উপমহাদেশে দীর্ঘ প্রায় ২'শ বছরের শাসন-শোষণের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখে প্রতিবাদ করেছেন। 'বিদ্রোহী' কবিতা লেখার জন্য কবিকে রাজবন্দি হয়ে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করে মানসিক কষ্ট দিয়েছে ব্রিটিশরা। প্রতিবাদে কবির জেলের আমরণ অনশন ভাঙতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেন। এত কিছু পরও কবি দমে যাননি। জেলের সেলে লোহার গরাদে তাল বাজিয়ে অন্য বন্দিদের নিয়ে গাইতেন, তাঁরই লেখা বিখ্যাত কবিতাটি-"কারার ঐ লৌহ কপাট,ভেঙ্গে ফেল করলে লোপাট ......।।"
- 128.
"চলে যাব—তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"
- 129.
"তরুণ নামের জয়-মকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।"
- 130.
ঈশিতা বাংলা বিভাগের উচ্ছল প্রাণবন্ত মেয়ে। আড্ডার আসরকে সে মাতিয়ে রাখে। বাংলা বিভাগ প্রতিবারের মতো এবারও বসন্ত উৎসব পালনের উদ্যোগ নিয়েছে। ঈশিতা বরাবরই এই ধরনের আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে। উৎসবের দিন রূপময় প্রকৃতির নান্দনিকতা ও উৎসব প্রাঙ্গনের বর্ণিল বিন্যাস একাকার হয়ে অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ এই কোলাহলমুখর আনন্দঘন পরিবেশে প্রাণবন্ত ঈশিতা যেন প্রাণহীন, ছন্দহীন, গম্ভীর ও বিষণ্ণ। জানা গেল, তিন বছর আগে হারানো মায়ের স্মৃতিই আজ তার অন্তরকে বেদনাচ্ছন্ন করে রেখেছে।
- 131.
সারাংশ/ভাব-সম্প্রসারণ
10.1.
সারাংশ লেখ :বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষা ও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।
10.2.
ভাব-সম্প্রসারণ কর :ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- 132.
৬০,০০০ ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণের কোন কোন উপাদানে প্রভাবিত হবে?
- 133.
মি. ফাহিমের মূলধন কত টাকা?
- 134.
ধারে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
- 135.
বাট্টা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে—
i. ব্যয় বৃদ্ধি ২,০০০ ২,০০০ টাকা, সম্পদ হ্রাস ৫০০ ৫০০ টাকা
ii. সম্পদ হ্রাস ৫০০ ৫০০ টাকা, ব্যয় বৃদ্ধি ৫০০ ৫০০ টাকা
iii. নগদ বৃদ্ধি ১৫,৫০০ ১৫,৫০০ টাকা, মালিকানা স্বত্ব হ্রাস ৫০০ ৫০০ টাকা
নিচের কোনটি সঠিক? - 136.
এটি কোন ধরনের ভুল?
- 137.
উপরোক্ত ভুলের কারণে—
i. রেওয়ামিল মিলে যাবে
ii. সম্পদের পরিমাণ হ্রাস পাবে
iii. খরচের পরিমাণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক? - 138.
১০ ১০ মার্চ তারিখে উক্ত পণ্যের মূল্য পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কত হবে?
- 139.
১২ ১২ মার্চ তারিখে পাওনাদারকে পরিশোধ করলে মোট কত টাকা পরিশোধ করতে হবে?
- 140.
নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ?
- 141.
অন্যান্য তথ্যাদি: ১. সমাপনী মজুদ পণ্য ২৫,০০০ টাকায় মূল্যায়িত হয়েছে। যার বাজার মূল্য ২০,০০০ টাকা। ২. উপ-ভাড়া বকেয়া রয়েছে ৩,০০০ টাকা। ৩. বিক্রয়ের মধ্যে ৫,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। ৪. অনাদায়ী পাওনা ৬০০ টাকা। প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে।৫. আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করা হয়।
- 142.
চলতি বছরে বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা পাওয়া গিয়েছে আরও ৫০০ টাকা পাওনা হয়েছে। বিনিয়োগের সুদের হার ১০% হলে বিনিয়োগের পরিমাণ কত?
- 143.
অন্যান্য তথ্যাদি: ১. সমাপনী মজুদ পণ্য ৫৫,০০০ টাকা মূল্যায়নের পর ১৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। ২. নমুনা মাফিক পণ্য বিতরণ ৬,০০০ টাকা। বিজ্ঞাপনের ১/৩ অংশ অবলোপন করো। ৩. প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। ৪. আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করো।
- 144.
রেওয়ামিলে বেতন প্রদান ৩০,০০০ টাকা। যদি উক্ত বেতনের মধ্যে ৩ মাসের অগ্রিম বেতন প্রদান অন্তর্ভুক্ত থাকে তাহলে চলতি বছরের বেতন বাবদ খরচের পরিমাণ কত টাকা?
- 145.
মিস হাওয়া একজন স্থপতি। ১ জানুয়ারি, ২০২৩ তারিখে তিনি নগদ ৬০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ:২০২৩জানু. ২- ধারে সেবা প্রদান ২০,০০০ টাকা।জানু. ৫- ধারে সাপ্লাইজ ক্রয় ১,০০০ টাকা।জানু. ১৬- ভাড়া প্রদান ৩,০০০ টাকা।জানু. ৩১ -ঋণ পরিশোধ ৪,৫০০ টাকা।
- 146.
জুবায়ের ট্রেডার্সের একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। বার্ষিক অবচয় ২০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২৫,০০০ টাকা হলে মেশিনের ক্রয় মূল্য কত টাকা?
- 147.
২০২৩ সালের ৩০ জুন তারিখে সাহা স্টোরস-এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়:(i) ৮,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৮,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে।(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।
- 148.
৩১ ডিসেম্বর তারিখে শিহাব ট্রেডার্স-এর বইতে রেওয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত অশুদ্ধিগুলো ধরা পড়ে: ১. জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত ১২,০০০ টাকা জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে।২.মালিক কর্তৃক ৫,০০০ টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। ৩. জনাৰ কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা ভুলবশত বহিঃফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে।৪. বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে।
- 149.
দ্বৈত জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী—
i. নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয়।
ii. মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হয়
iii. ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়
নিচের কোনটি সঠিক? - 150.
মনিকা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে:২০২৩জানু, ১ ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করলেন।জানু, ৫ পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল ৩০,০০০ টাকা।জানু, ৮ ১০% বাট্টায় পণ্য ক্রয় ৩০,০০০ টাকা যার ৪০% বাকি রয়েছে। জানু, ১৫ তুলি স্টোর্স-এর নিকট হতে ৫% বাট্টা বাদে ৩৩,২৫০ টাকা আদায় হলো।জানু, ১৮ ৮ তারিখে ধারে ক্রয়ের অর্থ ৫% বাট্টা বাদে পরিশোধ করা হলো।জানু, ২১ নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।জানু, ২৮ এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫,০০০ টাকা।জানু, ৩০ দোকান ভাড়া প্রদান করা হলো ৩,০০০ টাকা।জানু, ৩১ অকেজো কাগজ বিক্রয় ২০০ টাকা।