Combined Board ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৯
8টি প্রশ্ন
- 1.
দৃশ্যকল্প-১: জনি বন্ধু, পরিচিতজন ও প্রতিবেশীর সাথে তুচ্ছ কারণে আক্রমণাত্মক আচরণ করে। এমনকি কখনো কখনো মারধরও করে থাকে। তাই সবাই জনিকে এড়িয়ে চলে।দৃশ্যকল্প-২: রেহানা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রেহানা বলেন, তার বাবা-মা, ভাই-বোনদের সর্বাত্মক সহযোগিতা, অনুপ্রেরণা ছিল সব সময়। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ভালো শিক্ষকের সান্নিধ্য ও সহযোগিতা তাকে লক্ষ্যে পৌছাতে প্রেরণা জুগিয়েছে।
- 2.
দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞান বিষয়ে সাপ্তাহিক পরীক্ষায় ১০ জন। শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার মোট নম্বর ছিল ২০। শিক্ষার্থীরা নিম্নলিখিত নম্বর প্রাপ্ত হয়-৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৪, ১৭।দৃশ্যকল্প-২: নির্বাচনি পরীক্ষায় আইসিটি বিষয়ে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় মোট নম্বর ছিল ৬০। শিক্ষার্থীরা নিম্নলিখিত নম্বর প্রাপ্ত হয়।
প্রাপ্ত নম্বরের শ্রেণি | শিক্ষার্থীর সংখ্যা
৫০-৫৪৪৫-৪৯৪০-৪৪৩৫-৩৯৩০-৩৪২৫-২৯২০-২৪ | ১২8৫8৩১
| N = ২০ - 3.
সোহেল গ্রামবাসীর সবার প্রিয়। সে প্রতিবেশীদের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে। সোহেলের বাধা নূরুল ইসলাম একজন। আদর্শবান শিক্ষক। নীতি এবং আদর্শের প্রশ্নে তিনি আপোষহীন। তিনি। জ্ঞানীয় মনোভাব গ্রহণ করে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে চান।
- 4.
দৃশ্যকল্প-১: রিয়া বন্ধুদের সাথে আলাপকালে দক্ষিণ এশিয়ার একটি দেশ সম্পর্কে বলে, ওখানকার মানুষেরা উন্নত, অতিমাত্রায় বস্তুবাদী এবং বৃদ্ধরা রক্ষণশীল।দৃশ্যকল্প-২: লাবিবা বিশেষ একটা জনগোষ্ঠীর জীবনযাপন প্রণালি নিয়ে খবর পড়ে মন খারাপ করল। সে বিশেষ জনগোষ্ঠীর সাথে পত্রিকার খবর সমাজের বেশিরভাগ মানুষ মেশে না। তাদের স্পর্শ করা কোনো কিছু খায়। না। এমনকি ওদের শিশুদের সাথে একই সাথে স্কুলে পড়াশোনা করে না।
- 5.
জনাব মেহের তার অফিসের জন্য ১০ জন আবেদনকারীর মধ্য থেকে সামনাসামনি বসে পারস্পরিক কথোপকথনের মাধ্যমে লাবলু ও মুকুলকে নির্বাচন করলেন। কিছুদিন পর মেহের লক্ষ করলেন বৈশিষ্ট্যের দিক থেকে লাবলু ও মুকুল দু'ধরনের ব্যক্তিত্বের অধিকারী। লাবলু খুব চিন্তাশীল ও সৃজনশীল। পক্ষান্তরে মুকুল খুব সহজে অন্যের সাথে মিশতে পারে, অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে।
- 6.
দৃশ্যকল্প-১: অনিকের বয়স ৮ বছর। কিন্তু সে তার বয়স অনুযায়ী অন্য শিশুদের তুলনায় ধীরগতিসম্পন্ন এবং শিক্ষা গ্রহণে অক্ষম।দৃশ্যকল্প-২: নেহালের বয়স ১০ বছর। তার বাবা নেহালের বুদ্ধি পরিমাপের জন্য মনোবিজ্ঞানীর শরণাপন্ন হলেন। মনোবিজ্ঞানী পরীক্ষা করে দেখলেন যে, নেহাল ১১ বছর বয়স উপযোগী সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল এবং ১২ বছরের অর্ধেক প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হলো।
- 7.
রবি, নবী ও ছবি একই গ্রামে বসবাস করে। রবি সামান্য। লিখতে পড়তে পারা একজন অদক্ষ শ্রমিক। সে নিজের সমস্যা অন্যের সাহায্য ছাড়া সমাধান করতে পারে না। নবী বাড়ির চারদিকে একাকী বেড়াতে পারে। তার বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা আছে। ছবি অতিশয় সহজ সরলভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারে। তবে নিজে কোনো কাজ করতে পারে না।
- 8.
দৃশ্যকল্প-২: জনাব হাসান শিক্ষণে বলবর্ধকের প্রভাব যাচাইয়ের জন্য গবেষণাগারে সুনিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা পরিচালনা করছেন।