কুষ্টিয়া মহিলা কলেজ কুষ্টিয়া মহিলা কলেজ টেস্ট পরীক্ষা ২০২৬

8টি প্রশ্ন

  1. 1.

    দৃশ্যকল্প-১ : নিলয় ও তার বন্ধু রবিনের ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন হলেও দু’জনেই খুব নিষ্ঠাবান। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই গুণ তারা পরিবার ও সমাজ থেকে অর্জন করেছে।দৃশ্যকল্প-২ : বাড়ি তৈরি করা → সঞ্চয়ে দূরদর্শিতা থাকা → বাজেট তৈরি করা।

  2. 2.

    রুমা সরকারি চাকরিজীবী। সে ঘরে ও বাইরে সব কাজ একাই করে। পরিবারের সদস্যদের কোনো কাজ করতে না দেওয়ায় সবাই তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইদানীং কাজের চাপে সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী বললেন, সব কাজ নিজে না করে পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দিলে এমন অবস্থা হতো না। তিনি আরো বললেন, কাজের সফলতা লাভের জন্য প্রয়োজন কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা।

  3. 3.

    নিম্নবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে শিউলি। সে অবসর সময়ে পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। গৃহের প্রতিটি কোণে তার সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। শিউলির তৈরি সরঞ্জাম সজ্জিত এ গৃহ যেকোনো অভিজাত সজ্জায় সজ্জিত গৃহকে হার মানায়।

  4. 4.

    ছক-১: প্রতিদিন বাসে চড়ে কলেজে গমন, ল্যাকটিক এসিডের উপস্থিতি
    ছক-২: কাজের বিভিন্ন পর্যায়ের বিবরণ, পায়ে চলার পথ অনুসরণ

  5. 5.

    সাফা ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য বাজারে একটি নামকরা দোকান থেকে শাড়ি কিনতে গেলেন। সেখানে তিনি রেশম পোকা থেকে প্রস্তুত শাড়ি কিনলেন। দোকানে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি ‘পিনোন খাদি’ ও ‘প্রাংখং’ নামক অনেক সুন্দর সুন্দর পোশাক দেখতে পেলেন।

  6. 6.

    মনিপুরী সম্প্রদায়ের মেয়ে নমিতা। তার পরিবারের আর্থিক অস্বচ্ছলতা দূর করতে তিনি নিজ উদ্যোগেই বাড়িতে বিভিন্ন শাড়ি, চাদর ইত্যাদি তৈরি করতেন। কিন্তু বর্তমানে এসব পণ্য বাজারজাত করতে গিয়ে তিনি নানা ধরনের সমস্যায় পড়ছেন। ফলে তার কাঙ্ক্ষিত আয় করা সম্ভব হচ্ছে না।

  7. 7.

    পরমা তার বুটিক শপে কাঠের ডাইসে রং ব্যবহার করে শাড়ি, থ্রিপিসে বিভিন্ন নকশা করেন। বন্ধু তাপসী প্রকৃতির ফল ও বাকল ব্যবহার করে বস্ত্রে বিভিন্ন রং এ রঞ্জিত করে।

  8. 8.

    সজীব একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কুষ্টিয়া সমবায় মার্কেটে তার একটি পোশাকের দোকান রয়েছে। সেখানে তিনি ব্লক, টাইডাই, বাটিক এর পোশাকগুলো বেশ স্বল্পমূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করেন। তার দোকানটি ছোট হলেও এ ব্যবসায় তিনি লাভবান।