আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৫

11টি প্রশ্ন

  1. 1.

    একাদশ শ্রেণির ছাত্র রাশেদ ও তাহসিন ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নেওয়ার প্রয়োজন বোধ করে। কারণ বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয়-বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

  2. 2.

    ক' একটি স্বাধীন রাষ্ট্র। সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় জনগণের মতামত খুবই প্রাধান্য পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকান্ড পরিচালিত হয়। ফলে সরকারের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।

  3. 3.

    তিশা মারমা একজন সমাজকর্মী। তিনি এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে কোনো পার্থক্য থাকবে না।

  4. 4.

    রিতা ও সালাম দুইজনই ইট ভাঙা শ্রমিক। তাদের কাজের ধরন এক হলেও দিন শেষে পারিশ্রমিকের চিত্র কিছুটা ভিন্ন। রিতা সালামের থেকে ৫০ টাকা কম পায়। এতে করে তার কাজের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে।

  5. 5.

    জনাব আনিস পেশায় একজন শিক্ষক। তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য জ্ঞাপন করেন, আইন মেনে চলেন, যোগ্য নেতাকে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ছাত্রছাত্রীদেরও উপযুক্ত মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন। বিনিময়ে রাষ্ট্রের নিকট থেকে কিছু সুযোগ-সুবিধা উপভোগ করেন।

  6. 6.

    শাফিনাজ রহমান দ্বাদশ শ্রেণির ক্লাসে একদিন বললেন একটি বিশেষ অধিকারের কথা, যে অধিকারের রক্ষক জাতিসংঘ এবং সেই অধিকারটি মানুষের জন্মগত অধিকার। উক্ত অধিকারটি ছাড়া মানুষের ব্যক্তিত্ব বিকশিত হয় না।

  7. 7.

    ক' ও 'খ' দুটি সংগঠনের সদস্য। 'ক'-এর সংগঠনটি দেশের সমস্যাসমূহ চিহ্নিতপূর্বক তা সমাধানের লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি বিভিন্ন উপায়ে জনসম্মুখে তুলে ধরে। অপরদিকে, 'খ'-এর সংগঠন গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দেয় এবং তা আদায়ের লক্ষ্যে সরকারের ওপর চাপ প্রয়োগ করে।

  8. 8.

    একজন শ্রেণিশিক্ষক শ্রেণিকক্ষে একটি কৃত্রিম নির্বাচনের আয়োজন করেন। শিক্ষাথীরা এই নির্বাচনে রায়হানকে শ্রেণিনেতা হিসেবে নির্বাচিত করে। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলেন, কেন তারা রায়হানকে নির্বাচিত করেছেন? শিক্ষার্থীরা বলল, রায়হানের আকর্ষণীয় গুণাবলি ও দক্ষতা তাদের আকৃষ্ট করেছে।

  9. 9.

    ক-রাষ্ট্র | খ-রাষ্ট্র
    কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান | একটি কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হয়
    প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসিত | স্থানীয় শাসন বিদ্যমান
    দেশ রক্ষা ও পররাষ্ট্র কেন্দ্রের কাজ | স্থানীয় শাসকগণ কেন্দ্রের নিকট দায়বদ্ধ
    সাংবিধানিকভাবে দায়িত্ব বণ্টন | সমগ্র দেশে একই নীতি

  10. 10.

  11. 11.