হিসাববিজ্ঞান ১ম পত্র • দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ২, লিখিত)
হিসাববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন
সোনালী লিমিটেড ১লা জানুয়ারি, ২০২৩-এ ৮০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি কিনেছে। যন্ত্রপাতির প্রত্যাশিত জীবনকাল ৬ বছর এবং ভগ্নাংশ মূল্য ৫,০০০ টাকা। যদি অবচয়ের হার ১৫% হয়, তবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০২৫ সালের অবচয়ের পরিমাণ কত হবে?
উত্তর ও ব্যাখ্যা
(১) ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছর অবচয় = বছরের শুরুর বইমূল্য (Book value) × হার। হার ১৫% দেওয়া থাকায় ভগ্নাংশ মূল্য ও জীবনকাল এখানে হিসাবে লাগে না।
| বছর | বছরের শুরুতে বইমূল্য (টাকা) | অবচয় ১৫% (টাকা) | বছরের শেষে বইমূল্য (টাকা) |
|---|---|---|---|
| ২০২৩ | ৮০,০০০ | ১২,০০০ | ৬৮,০০০ |
| ২০২৪ | ৬৮,০০০ | ১০,২০০ | ৫৭,৮০০ |
| ২০২৫ | ৫৭,৮০০ | ৮,৬৭০ | ৪৯,১৩০ |
গণনা: ২০২৫ সালের অবচয় = ৫৭,৮০০ × = ৮,৬৭০ টাকা।
উত্তর: ২০২৫ সালের অবচয়ের পরিমাণ ৮,৬৭০ টাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও