পদার্থ বিজ্ঞান • বস্তুর ওপর তাপের প্রভাব • Sylhet Board • সিলেট বোর্ড ২০১৯

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

বাষ্পায়ন-i. চাপ বাড়লে বেড়ে যায়ii. স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াiii. শূন্যস্থানে হার সর্বাধিকনিচের কোনটি সঠিক?

  1. i ও ii

  2. i ও iii

  3. ii ও iii

  4. i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা

ii ও iii

ব্যাখ্যা

বাষ্পায়ন যেকোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিভাগ থেকে স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে এবং চাপ কমলে বা শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক হয়। তাই বিবৃতি (ii) ও (iii) সঠিক।

একই ধরনের প্রশ্ন: তাপমাত্রা বাড়লে বাষ্পায়নের হারের কী পরিবর্তন ঘটে?
উত্তর: বাষ্পায়নের হার বৃদ্ধি পায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন