বাংলা সাহিত্য • আধুনিক যুগের সূচনা • প্রিলিমিনারি • ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা সাহিত্য প্রশ্ন

বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

  1. বেগম রােকেয়া

  2. কাদম্বরী দেবী

  3. স্বর্ণকুমারী দেবী

  4. নূরুন্নাহার ফয়জুন্নেসা

উত্তর ও ব্যাখ্যা

স্বর্ণকুমারী দেবী

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯১৫)। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী ছিলেন। তাঁর প্রথম উপন্যাস 'দীপনির্বাণ' ১৮৭৬ সালে প্রকাশিত হয়। অনেকে ভুল করে বেগম রোকেয়াকে প্রথম ভাবেন, কিন্তু বেগম রোকেয়ার আগে স্বর্ণকুমারী দেবী উপন্যাস রচনা করেন।

একই ধরনের প্রশ্ন:
১. স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কী? (উত্তর: দীপনির্বাণ)
২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? (উত্তর: চন্দ্রাবতী)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন