গাণিতিক যুক্তি • লাভ-ক্ষতি • বিশেষ BCS • ৩২তম বিশেষ বিসিএস [মুক্তিযুদ্ধার সন্তান, মহিলা, উপজাতি, কারিগরি, পেশাগত]
গাণিতিক যুক্তি প্রশ্ন
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক
৫০%
- খ
২০%
- গ
৩০%
- ঘ
৩৩%
উত্তর ও ব্যাখ্যা
ক
৫০%
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: ক্রয়মূল্য ৩টি লেবুর দাম ১ টাকা হলে ১টির দাম ১/৩ টাকা। বিক্রয়মূল্য ২টি লেবুর দাম ১ টাকা হলে ১টির দাম ১/২ টাকা। লাভ = (১/২ - ১/৩) টাকা = ১/৬ টাকা। লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) * ১০০ = (১/৬) / (১/৩) * ১০০ = (১/৬ * ৩/১) * ১০০ = ১/২ * ১০০ = ৫০%।
একই ধরনের প্রশ্ন: টাকায় ৫টি দরে কিনে টাকায় ৪টি দরে বিক্রি করলে লাভের হার কত? উত্তর: ২৫%
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও