পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিফলন • Sylhet Board • সিলেট বোর্ড ২০২১

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

কোনটিতে উত্তল দর্পণ ব্যবহৃত হয়?

  1. সৌরচুল্লি

  2. টর্চলাইট

  3. রাডার

  4. গাড়ির ভিউ মিরর

উত্তর ও ব্যাখ্যা

গাড়ির ভিউ মিরর

ব্যাখ্যা

উত্তল দর্পণ সর্বদা সোজা ও খর্বিত (ছোট) প্রতিবিম্ব গঠন করে এবং এর দৃষ্টিক্ষেত্র (Field of view) অত্যন্ত বিস্তৃত হয়। ফলে চালক পিছনের বিশাল এলাকার যানবাহন সহজে দেখতে পান। তাই গাড়ির ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

একই ধরনের প্রশ্ন:
১. দন্ত চিকিৎসকরা রোগীর দাঁত পরীক্ষার জন্য কোন দর্পণ ব্যবহার করেন?
উত্তর: অবতল দর্পণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন