বাংলা ব্যাকরণ • বাক্য ও বাচ্য • প্রিলিমিনারি • ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা ব্যাকরণ প্রশ্ন
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য?
- ক
যৌগিক বাক্য
- খ
সাধারণ বাক্য
- গ
মিশ্র বাক্য
- ঘ
সরল বাক্য
উত্তর ও ব্যাখ্যা
ক
যৌগিক বাক্য
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: যে বাক্যে দুই বা ততোধিক সরল বাক্য 'এবং', 'ও', 'কিন্তু', 'অথচ', 'কিংবা' ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাকে যৌগিক বাক্য বলে। এখানে 'তার বয়স বেড়েছে' এবং 'বুদ্ধি বাড়েনি' দুটি খণ্ডবাক্য 'কিন্তু' অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, তাই এটি যৌগিক বাক্য।
একই ধরনের প্রশ্ন: 'যে পরিশ্রম করে সেই সফল হয়'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: মিশ্র বাক্য (জটিল বাক্য)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও