সাধারণ জ্ঞান • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ৩, লিখিত)
সাধারণ জ্ঞান প্রশ্ন
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ।
(4.1) কোন তারিখ 'বিশ্ব ক্যান্সার দিবস' হিসেবে পালিত হয়?
(4.2) জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা কয়টি?
(4.3) লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
(4.4) বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর ও ব্যাখ্যা
(4.1) প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়।
(4.2) জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা ৬টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়।
(4.3) লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত।
(4.4) জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (১৩টি জেলা)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও