বাংলাদেশ বিষয়াবলি • সংবিধান • প্রিলিমিনারি • ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে - এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

  1. অনুচ্ছেদ-২১

  2. অনুচ্ছেদ-১৮

  3. অনুচ্ছেদ-২৮

  4. অনুচ্ছেদ-২৬

উত্তর ও ব্যাখ্যা

অনুচ্ছেদ-১৮

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ হিসেবে অনুচ্ছেদ ১৮-এ 'জনস্বাস্থ্য ও নৈতিকতা' সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ ১৮(১) অনুযায়ী, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবে এবং মদ্য ও অন্যান্য মাদক পানীয়ের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে।

একই ধরনের প্রশ্ন:
১. পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর: অনুচ্ছেদ ১৮ক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন