তথ্য ও যোগাযোগ প্রযুক্তি • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
বৃহৎ' কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে
i. মজবুত
ii. টেকসই
iii. ভারি
নিচের কোনটি সঠিক?
- ক
i ও ii
- খ
i ও iii
- গ
ii ও iii
- ঘ
i, ii ও iii
উত্তর ও ব্যাখ্যা
i ও ii
ব্যাখ্যা
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি ন্যানোটেকনোলজি বা ন্যানোপ্রযুক্তিকে নির্দেশ করে। ন্যানোপ্রযুক্তির সাহায্যে আণবিক বা পারমাণবিক স্কেলে পদার্থের পরিবর্তন ও নিয়ন্ত্রণ করে নতুন পদার্থ তৈরি করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্য অত্যন্ত হালকা, কিন্তু অত্যন্ত মজবুত ও টেকসই হয়। ন্যানোপ্রযুক্তিতে উৎপাদিত পণ্য সাধারণত ওজনে হালকা হয়, তাই এটি 'ভারি' হওয়ার তথ্যটি সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর হবে মজবুত ও টেকসই।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও