বাংলা সাহিত্য • মধুসূদন ও বঙ্কিম • প্রিলিমিনারি • ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা সাহিত্য প্রশ্ন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

  1. চৌবেরিয়া গ্রাম, নদীয়া

  2. কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা

  3. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

  4. দেবানন্দপুর গ্রাম, হুগলি

উত্তর ও ব্যাখ্যা

বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

ব্যাখ্যা

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে বীরসিংহ গ্রামটি মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী।

একই ধরনের প্রশ্ন:
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮২০ সালে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন