পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিফলন • Jashore Board • যশোর বোর্ড ২০২০
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- ক
দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান
- খ
বস্তুর আকার অসমান হবে
- গ
বাস্তব হবে
- ঘ
উল্টো হবে
উত্তর ও ব্যাখ্যা
ক
দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা:
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহ হলো:
১. দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়।
২. লক্ষ্যবস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হয়।
৩. প্রতিবিম্বটি অবাস্তব ও সোজা হয়।
সুতরাং, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে (ক) সঠিক।
একই ধরনের প্রশ্ন:
সমতল দর্পণের সামনে ১ মিটার দূরে একটি বস্তু রাখলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? (উত্তর: ১ মিটার)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও