গাণিতিক যুক্তি • শতকরা • প্রিলিমিনারি • ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

গাণিতিক যুক্তি প্রশ্ন

একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

  1. ৬০ জন

  2. ৮০ জন

  3. ১০০ জন

  4. ১২০ জন

উত্তর ও ব্যাখ্যা

৬০ জন

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: পাস করেছে ৩০%, তার মানে পাস করেনি (১০০-৩০)% = ৭০% পরীক্ষার্থী।
প্রশ্নমতে, যারা পাস করেনি তাদের সংখ্যা = ১২ + ৩০ = ৪২ জন।
সুতরাং, ৭০% = ৪২ জন।
১% = ৪২/৭০ জন।
১০০% (মোট পরীক্ষার্থী) = (৪২ * ১০০) / ৭০ = ৬০ জন।

একই ধরনের প্রশ্ন: একটি পরীক্ষায় ২০% ছাত্র ফেল করলে যদি ৮০ জন পাস করে থাকে, তবে মোট ছাত্র কত? উত্তর: ১০০ জন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন