পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিফলন • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২২
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?
- ক
নিয়মিত প্রতিফলন
- খ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- গ
ব্যাপ্ত প্রতিফলন
- ঘ
প্রতিসরণ
উত্তর ও ব্যাখ্যা
গ
ব্যাপ্ত প্রতিফলন
ব্যাখ্যা
কোনো অমসৃণ তলে আলো আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলো আর সমান্তরাল থাকে না, বরং চারদিকে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। আলোর এই ঘটনাকে ব্যাপ্ত বা বিক্ষিপ্ত প্রতিফলন (Diffused Reflection) বলে। ঘরের দেয়াল ও আসবাবপত্র অমসৃণ হওয়ার কারণে সূর্যালোক বা অন্য যেকোনো আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটে এবং সেই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘর আলোকিত করে।
একই ধরনের প্রশ্ন: মসৃণ তলে আলোর কোন ধরনের প্রতিফলন ঘটে? উত্তর: নিয়মিত প্রতিফলন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও