বাংলা সাহিত্য • প্রাচীন ও মধ্যযুগ • প্রিলিমিনারি • ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা সাহিত্য প্রশ্ন
'রুখের তেন্তুলি কুমীরে খাই’--এর অর্থ কী?
- ক
তেজি কুমিরকে রুখে দিই
- খ
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
- গ
গাছের তেঁতুল কুমিরে খায়
- ঘ
ভুল থেকে শিক্ষা নিতে হয়
উত্তর ও ব্যাখ্যা
গ
গাছের তেঁতুল কুমিরে খায়
ব্যাখ্যা
চর্যাপদের ২ নম্বর পদে কুুক্কুরীপা বলেছেন, 'রুখের তেন্তুলি কুমীরে খাই'। এর আক্ষরিক অর্থ হলো— 'গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে'। রূপক অর্থে এর দ্বারা বোঝানো হয়েছে, ইন্দ্রিয়রূপী বৃক্ষের বিষয়াসক্তি বা জ্ঞানরূপী ফলকে মায়ারূপী কুমির গ্রাস করছে।
একই ধরনের প্রশ্ন:
১. চর্যাপদের ভাষা কোন নামে পরিচিত? (উত্তর: সান্ধ্য ভাষা বা আলো-আঁধারি ভাষা)
২. 'রুখের তেন্তুলি কুমীরে খাই'— পদটি কার রচনা? (উত্তর: কুক্কুরীপা)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও