তথ্য ও যোগাযোগ প্রযুক্তি • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও
কামাল একজন ওয়েব ডেভোলপার। সে ক্লাইন্টের জন্য www.allNews.com ওয়েব সাইট তৈরি করেন। ওয়েব সাইটটি ব্যবহার করে দেশ-বিদেশের খবর জানা যায়।

হার্ডওয়্যার ও সফটওয়‍্যারের সমন্বয়ে চিত্রায়নকে কী বলে?

  1. রোবটিক্স

  2. বায়োমেট্রিক্স

  3. ভার্চুয়াল রিয়েলিটি

  4. কৃত্রিম বুদ্ধিমত্তা

উত্তর ও ব্যাখ্যা

ভার্চুয়াল রিয়েলিটি

ব্যাখ্যা

কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে তাকে বাস্তব জগৎ হিসেবে উপস্থাপন করার প্রক্রিয়াকে ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) বলে। এখানে ত্রিমাত্রিক (3D) চিত্রায়নের জন্য বিভিন্ন ধরনের হার্ডওয়্যার (যেমন: মাথায় পরিধানযোগ্য হেডসেট বা HMD, গ্লাভস) ও সফটওয়্যারের সমন্বয় ঘটানো হয়।

মনে রাখার কৌশল: ভার্চুয়াল রিয়েলিটি-তে 'ভার্চুয়াল' মানে অবাস্তব হলেও তা হার্ডওয়্যার ও সফটওয়্যারের কারিশমায় আমাদের কাছে 'রিয়েল' বা বাস্তব বলে মনে হয়।

একই ধরনের প্রশ্ন:
১. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ বা চিত্রায়ন ব্যবহৃত হয়?
উত্তর: ত্রিমাত্রিক (3D) চিত্রায়ন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন