বাংলা ব্যাকরণ • পদ প্রকরণ • প্রিলিমিনারি • ৪৯ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা ব্যাকরণ প্রশ্ন
'শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়'- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে -
- ক
একবচন বোঝাতে
- খ
বহুবচন বোঝাতে
- গ
একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে
- ঘ
প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে
উত্তর ও ব্যাখ্যা
বহুবচন বোঝাতে
ব্যাখ্যা
'শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়'- বাক্যটিতে 'শিক্ষক' ও 'শিক্ষার্থী' বলতে নির্দিষ্ট কোনো একজন শিক্ষক বা শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে না। এখানে সমগ্র শিক্ষক সমাজ এবং সমগ্র শিক্ষার্থী সমাজকে নির্দেশ করা হচ্ছে। বাংলা ব্যাকরণে অনেক সময় একবচন শব্দ দিয়েও সাধারণ অর্থে সমগ্র জাতি বা বহুবচন বোঝানো হয়ে থাকে। এখানে শিক্ষক ও শিক্ষার্থী শব্দ দুটি বহুবচন বোঝাতে ব্যবহৃত হয়েছে।
একই ধরনের প্রশ্ন: 'মানুষ মরণশীল'- এ বাক্যে 'মানুষ' শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে? (উত্তর: বহুবচন বা সমগ্র মানবজাতিকে বোঝাতে)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও