বাংলা ২য় পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

3.

সারাংশ লেখো:(ক) তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাকো, বাপু। যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, 'যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।অথবা, সারমর্ম লেখো:(খ) আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

যারা কেবল সুসময়ে এসে আনন্দ ভোগ করে এবং দুঃসময়ে কাছে থাকে না, তারা প্রকৃত বন্ধু নয়। বসন্তের কোকিল যেমন কেবল সুখের সময় আসে, তেমনি স্বার্থপর মানুষ সুদিনেই পাশে থাকে। শীত-বর্ষার দুর্দিনে তাদের দেখা মেলে না। প্রকৃত বন্ধু ও আত্মীয় সুখে-দুঃখে সমানভাবে পাশে থাকে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন