বাংলা ২য় পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
যেকোনো একটি লেখো:
2.1.
মনে করো, তুমি সাকিব/তামান্না। তুমি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের একজন বাসিন্দা। পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।
2.2.
মনে করো, তুমি বকুল, কুড়িগ্রামের বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর ও ব্যাখ্যা
2.1. পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র
১৫ ফেব্রুয়ারি, ২০২৪
চেয়ারম্যান
ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ
বরগুনা সদর, বরগুনা।
বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা ফুলঝুড়ি ইউনিয়নের বাসিন্দা। আমাদের এলাকায় শিক্ষার হার বাড়লেও জ্ঞানচর্চার উপযুক্ত কোনো কেন্দ্র নেই। এখানকার শিক্ষার্থী ও তরুণরা অবসর সময় অযথা আড্ডায় বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করছে। অনেকে অসৎসঙ্গে পড়ে বিপথগামী হচ্ছে। পাঠ্যবইয়ের বাইরের বই, পত্রপত্রিকা ও সাময়িকী পড়ার সুযোগও এখানে নেই। এ অবস্থায় একটি পাঠাগার স্থাপিত হলে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ জ্ঞান অর্জন ও সৃজনশীল কাজে অবসর কাটাতে পারবে। এতে আমাদের এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশও উন্নত হবে।
অতএব, আমাদের ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে অথবা উপযুক্ত স্থানে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
ফুলঝুড়ি ইউনিয়নের বাসিন্দাবৃন্দের পক্ষে
সাকিব
ফুলঝুড়ি, বরগুনা সদর, বরগুনা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও