বাংলা ২য় পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) স্বাধীনতা দিবস (খ) বইমেলা

উত্তর ও ব্যাখ্যা

(ক) স্বাধীনতা দিবস

২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন, যা স্বাধীনতা দিবস নামে পরিচিত। দীর্ঘদিনের পাকিস্তানি শাসন-শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দেয়। এর আগে ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। প্রতিবছর এ দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্কুল-কলেজে আলোচনা সভা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ দিনটি আমাদের মনে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগিয়ে তোলে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করাই আমাদের সবার দায়িত্ব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন