বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
2.
(ক) মনে করো, তুমি প্রত্যয়/প্রজ্ঞা। তুমি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অধিবাসী। তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো। অথবা, (খ) সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর ও ব্যাখ্যা
(ক) পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদনপত্র
তারিখ: ২৫ জানুয়ারি, ২০২৫
বরাবর
উপজেলা চেয়ারম্যান
ত্রিশাল উপজেলা
ময়মনসিংহ।
বিষয়: এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ত্রিশাল উপজেলার একজন বাসিন্দা। আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই। ফলে এখানকার ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষ জ্ঞানচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়ার সুযোগ পায় না। ফলে তাদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক তরুণ অবসর সময় অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছে। একটি পাঠাগার থাকলে সবাই সহজে বই, পত্রপত্রিকা ও সাময়িকী পড়তে পারবে। এতে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে এবং সুস্থ সংস্কৃতি বিকশিত হবে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমাদের এলাকায় একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।
বিনীত নিবেদক
প্রত্যয়
ত্রিশাল, ময়মনসিংহ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও