বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
যেকোনো একটি লেখো:
2.1.
মনে করো, তুমি জাকির/জায়মা পাবনা জেলার অধিবাসী। তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে মায়ের কাছে একখানা চিঠি লেখো।
2.2.
মনে করো, তুমি সুমন/সুমনা নাটোর জেলার লালপুর এলাকার অধিবাসী। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর ও ব্যাখ্যা
2.1. জীবনের লক্ষ্য জানিয়ে মাকে চিঠি
৫ মে, ২০২৪
পাবনা।
শ্রদ্ধেয় মা,
আমার সালাম নিয়ো। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ আছ। অনেক দিন তোমার চিঠি পাই না। আজ তোমাকে আমার জীবনের লক্ষ্য সম্পর্কে কিছু কথা জানাতে চাই।
ছোটবেলা থেকেই আমি দেখেছি আমাদের এলাকায় ভালো চিকিৎসকের অভাবে মানুষ কী কষ্ট পায়। তাই আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই আমার জীবনের লক্ষ্য। এজন্য আমি বিজ্ঞান বিষয়গুলোতে বেশি মনোযোগ দিচ্ছি এবং নিয়মিত পড়াশোনা করছি। জানি পথটি সহজ নয়, তবে তোমার দোয়া ও পরিশ্রমের মাধ্যমে আমি অবশ্যই সফল হব।
তুমি আমার জন্য দোয়া কোরো। বাবাকে আমার সালাম দিয়ো এবং ছোট বোনকে আদর জানিয়ো।
ইতি
তোমার স্নেহের
জায়মা
খামের ওপর:
প্রেরক: জায়মা, পাবনা।
প্রাপক: মোসাম্মৎ রোকেয়া বেগম, গ্রাম: দিলালপুর, ডাকঘর: ঈশ্বরদী, জেলা: পাবনা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও