বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
প্রতিবেদন
5.1.
মনে করো,তুমি ইমন/ইভা, একটি জাতীয় দৈনিক পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি। তোমার জেলার 'রতনপুর উচ্চ বিদ্যালয়ে' অনুষ্ঠিত 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
5.2.
মনে করো, তুমি মুনিম/মুনিরা 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রংপুর প্রতিনিধি। তোমার এলাকায় 'বৃক্ষরোপণ সপ্তাহ পালন' সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
5.1. রতনপুর উচ্চ বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের সংবাদ প্রতিবেদন
রতনপুর উচ্চ বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
২২ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুর জেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ও কালো ব্যাজ ধারণ করে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য ও আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদের শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার আহ্বান জানান। এরপর কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা হয়। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক
ইমন
দিনাজপুর জেলা প্রতিনিধি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও